চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্লিন থেকে সুখবর, বাংলাদেশি যে ছবি পেল কোটি টাকার অনুদান!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২৩ অপরাহ্ন ১৬, ফেব্রুয়ারি ২০২৬
বিনোদন
A A

নতুন ছবি নিয়ে আসছেন ‘মেহেরজান’ খ্যাত নির্মাতা রুবাইয়াত হোসেন। তার নতুন ছবিটির নাম ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। সিনেমা শুরুর আগে ২০২২ সালে ‘ওয়ার্ল্ড সিনেমা ফান্ড’ পাওয়ার পর এবার এই সিনেমাটির বদৌলতে এবার আন্তর্জাতিক বাজারে আরো বড় অর্জন পেলেন রুবাইয়াত!

ইতালির ফ্যাশন হাউস প্রাডার সাংস্কৃতিক প্রতিষ্ঠান ফন্ডাজিওনে প্রাডা থেকে সিনেমাটি বড় অংকের তহবিল পেল, পোস্ট প্রোডাকশন প্রকল্প হিসেবে সিনেমাটিকে এই অনুদান দেয়া হয়েছে।

সম্প্রতি প্রতিষ্ঠানটির ঘোষিত তালিকায় দেখা যায়, এ বছর বাংলাদেশের সিনেমাটিসহ ১৪টি দেশের সিনেমার প্রকল্প এই অনুদান পাচ্ছে। এরমধ্যে রুবাইয়াতের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ পেয়েছে ৮০ হাজার ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ১৬ লাখ টাকা)।

গত ১২ ফেব্রুয়ারি শুরু হওয়া এবারের বার্লিন চলচ্চিত্র উৎসবে গত ১৩ ফেব্রুয়ারি বিশেষ আয়োজনে নির্বাচিত প্রকল্পগুলোর নাম ঘোষণা করা হয়। ১৪টি সিনেমাকে দেয়া হচ্ছে প্রায় ২১ কোটি ৭৫ লাখ টাকার তহবিল!

উল্লেখযোগ্য বিষয় হলো, এ বছরই প্রথমবারের মতো ফন্ডাজিওনে প্রাডা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে অর্থায়ন করলো।

এরআগে রুবাইয়াতের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ ২০২২ সালে ‘ওয়ার্ল্ড সিনেমা ফান্ড’-এর ৩৭তম অধিবেশনে ৫০ হাজার ইউরো (প্রায় ৭২ লাখ ৫০ হাজার টাকা) অনুদান পেয়েছিল। নতুন অনুদান ছবিটির প্রযোজনা প্রক্রিয়াকে আরও বেগবান করবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Reneta

ইতোমধ্যে ছবিটির শুটিং শেষ হয়েছে। এতে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী আজমেরী হক বাঁধন, রিকিতা নন্দিনী শিমু ও সুনেরাহ বিনতে কামাল। এই সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন নবাগত জায়নীন করিম চৌধুরী।

ছবির গল্প এক তরুণীকে ঘিরে, যার স্বপ্ন রূপকথার মতো বিয়ে। কিন্তু জটিল এক অসুস্থতা তার জীবনকে অনিশ্চয়তায় ফেলে দেয়। প্রচলিত চিকিৎসায় যার সমাধান মেলে না। মানসিক চাপ বাড়তে থাকলে সে বিভ্রমে ভুগতে শুরু করে। নির্মাতার ভাষ্য অনুযায়ী, সামাজিক বাস্তবতার সঙ্গে ভৌতিক ঘরানার উপাদান মিলিয়ে এক নারীর অন্তর্দ্বন্দ্ব ও মনস্তাত্ত্বিক সংকটকে তুলে ধরা হয়েছে ছবিতে।

যৌথ প্রযোজনার এই সিনেমায় প্রযোজক হিসেবে রুবাইয়াত হোসেন ছাড়াও যুক্ত আছেন ফ্রান্স, জার্মানি, পর্তুগাল ও নরওয়ের প্রযোজক।

বার্লিন চলচ্চিত্র উৎসবের মতো মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক আসরে এই অনুদান প্রাপ্তি বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

Jui  Banner Campaign
ট্যাগ: অনুদানআজমেরী হককোটি টাকাদ্য ডিফিকাল্ট ব্রাইডবাঁধনমেহেরজানরুবাইয়াত হোসেনসিনেমাসুনেরাহ
শেয়ারTweetPin

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT