সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা শহরে ড্রোন হামলায় আরো এক বাংলাদেশী শ্রমিক নিহত হয়েছেন। ইরান যুদ্ধ শুরু হওয়ার পর মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া অস্থিরতায় এ পর্র্যন্ত ৬ বাংলাদেশী প্রাণ হারিয়েছেন। ইরানের ইসফাহান শহরে প্রায় এক হাজার কেজি ওজনের বাংকার বাস্টার বোমা ফেলেছে যুক্তরাষ্ট্র। তেহরানে হামলায় আইআরজিসি’র এক শীর্ষস্থানীয় নেতা সপরিবার নিহত হয়েছেন। যুদ্ধবিরতি হোক বা না হোক ইরানে সামরিক অভিযান দুই থেকে তিন সপ্তাহের মধ্যে শেষ করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সুদীপ্তা মাহমুদের রিপোর্ট।







