জার্মানির এয়ারবাস ও জার্মান অ্যারোস্পেস সেন্টারে (ডিএলআর) মহাকাশ স্বাস্থ্য প্রযুক্তি উপস্থাপন করে আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য অর্জন করেছেন প্রবাসী বাঙালি বিজ্ঞানী ড. দেলোয়ার হোসাইন। কানাডা সরকারের আর অ্যান্ড ডি পার্টনারশিপ দলের বিশেষ প্রতিনিধি হিসেবে তিনি এসব শীর্ষ মহাকাশ গবেষণাগার পরিদর্শন করেন।

কানাডিয়ান স্পেস টেকনোলজি পার্টনারিং মিশন ২০২৫ এ নির্বাচিত ১২টি উদ্ভাবনের মধ্যে তার তৈরি মেডিকেল যন্ত্র ‘বিপি অ্যারো অ্যাকটিভ প্লাস’ স্থান পায়। যন্ত্রটি মহাকাশচারীদের হৃদ্স্বাস্থ্য বাস্তব সময়ে পর্যবেক্ষণে সক্ষম।
এয়ারবাস ও ডিএলআর এ উদ্ভাবন উপস্থাপনের মাধ্যমে ভবিষ্যৎ আন্তর্জাতিক সহযোগিতা ও যৌথ গবেষণার সম্ভাবনা সৃষ্টি হয়েছে। এ ছাড়া তিনি ইউরোপের বৃহত্তম মহাকাশ প্রদর্শনী স্পেস টেক এক্সপো ইউরোপ ২০২৫ এও অংশ নেন।
ড. দেলোয়ার রাজবাড়ীর পাংশা উপজেলার মওলানা আশরাফ হোসাইন ও মাহমুদা বেগমের তৃতীয় পুত্র। তিনি জানান, আন্তর্জাতিক অভিজ্ঞতা দেশের শিল্প ও প্রযুক্তি উন্নয়নে কাজে লাগাতে চান।








