চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শান্ত ‘ভালো’, সময় দিতে হবে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩৪ পূর্বাহ্ন ০৫, জুন ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

বাংলাদেশ ক্রিকেট দলের তিন ফরম্যাটেই গত ফেব্রুয়ারিতে অধিনায়কত্ব পান নাজমুল হোসেন শান্ত। তার নেতৃত্বে শ্রীলঙ্কার সঙ্গে একটি পূর্ণাঙ্গ সিরিজসহ বিশ্বকাপের প্রস্তুতি স্বরূপ জিম্বাবুয়ে ও যুক্তরাষ্ট্রের সঙ্গে টি-টুয়েন্টি সিরিজ খেলে টিম টাইগার্স। সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজে ঘরের মাঠে জিম্বাবুয়েকে হারালেও যুক্তরাষ্ট্রের সঙ্গে পেরে ওঠেনি শান্ত বাহিনী। অধিনায়ক হিসেবে তাকে নিয়ে এখনই জয়-পরাজয়ের হিসাব করতে চান না অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ।

টি-টুয়েন্টি বিশ্বকাপ ঘিরে ক্রিকেটারদের ধারাবাহিক সাক্ষাৎকার প্রকাশ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলের সঙ্গে থাকা কোচ এবং খেলোয়াড়রা জানাচ্ছেন ভাবনা। বুধবার বোর্ড প্রকাশিত ‘দ্য গ্রিন রেড স্টোরি’তে কথা বলেছেন মাহমুদউল্লাহ।

তিন ফরম্যাটের অধিনায়কের দায়িত্ব পাওয়ার পর শান্তর শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম অ্যাসাইনমেন্ট ছিল। টি-টুয়েন্টি সিরিজে এক জয়ের বিপরীতে ছিল দুই পরাজয়। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জিতে টাইগাররা। টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত লাল বলের ক্রিকেটের দুই ম্যাচের কোনোটিতেই জয় পায়নি দল।

ঘরের মাঠে অপেক্ষাকৃত কম শক্তিশালী জিম্বাবুয়ের বিপক্ষে ৪-১ ব্যবধানে সিরিজ জেতে বাংলাদেশ। এরপর যুক্তরাষ্ট্রের মাটিতে র‍্যাঙ্কিংয়ের ১০ ধাপ পেছনে থাকা স্বাগতিকদের সঙ্গে সিরিজই হেরে বলে লিটন দাস-তাওহীদ হৃদয়রা। তাতে অধিনায়কের দায়িত্ব পাওয়ার পর থেকে সব মিলিয়ে ১১টি টুয়েন্টি ম্যাচের মধ্যে ৫টিতেই হেরেছে শান্তর দল। এছাড়া ভারতের সঙ্গে একমাত্র প্রস্তুতি ম্যাচটিতেও লড়াই করতে পারেনি টিম টাইগার্স।

তবে এখনই শান্তকে কাঠগড়ায় দাঁড় করাতে চান না মাহমুদউল্লাহ। ৩৮ বর্ষী ক্রিকেটার বলেন, ‘সে খুবই দুর্দান্ত একজন অধিনায়ক। তার গেমস সেন্স অনেক ভালো। কিন্তু আমার মনে হয়, তাকে আমাদের আরও কিছুটা সময় দেয়া দরকার। মাত্র এসে অধিনায়ক হিসেবে যোগদান করেছে। সেহেতু আমাদের তাকে আরও সময় দিতে হবে। আমার ধারণা, ওর অধিনায়কত্বের যোগ্যতা আছে। সে বাংলাদেশের হয়ে ভালো কিছুই করবে।’

বিশ্বকাপে নিজের নামের পাশে বিশেষ কিছু দেখতে চান না বাংলাদেশের সাবেক অধিনায়ক। বরং দলের লক্ষ্য অর্জনেই খুশি হবেন। বিশ্বকাপে দলের পারফরম্যান্স নিয়ে আশার কথাই শোনালেন এই অভিজ্ঞ ক্রিকেটার।

Reneta

‘আমার নামের পাশে কিছুই দেখতে চাই না। আমি কখনও নাম নিয়ে কোনো কিছু চিন্তা করিনি। ব্যক্তিগত সাফল্য নিয়ে আমি খুব একটা চিন্তাও করি না। দলের লক্ষ্য অর্জন হলে তাতেই আমি খুশি।’

‘টি-টুয়েন্টি ক্রিকেট নিয়ে বলা খুবই মুশকিল। একটা নির্দিষ্ট দিনে যেকোনো একটা দলের ভালো খেলা হতে পারে। তবে আমাদের যেরকম প্রস্তুতি, আশা করছি আমরাও ভালো কিছুই করব। দেখা যাক কী হয়। তবে সবকিছুই নির্ভর করছে আমরা কীভাবে বিশ্বকাপ শুরু করি। যদি শুরুটা ভালো হয়, আশা করছি অনেক দূর যেতে পারবো।’

Jui  Banner Campaign
ট্যাগ: টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪দ্য গ্রিন রেড স্টোরিবাংলাদেশ২৪মাহমুদউল্লাহযুক্তরাষ্ট্রলিড স্পোর্টসশান্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

শহীদ মিনারে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

ফেব্রুয়ারি ২১, ২০২৬

শহীদ মিনারে বিরোধী দলের শ্রদ্ধা নিবেদন

ফেব্রুয়ারি ২১, ২০২৬

অমর একুশে ফেব্রুয়ারি আজ

ফেব্রুয়ারি ২১, ২০২৬

অমর একুশে ভাষার গৌরব, আত্মত্যাগের ইতিহাস আর ভবিষ্যতের অঙ্গীকার: সংস্কৃতিমন্ত্রী 

ফেব্রুয়ারি ২০, ২০২৬

ভারত-পাকিস্তানের ক্রিকেটাররা ‘প্রকাশ্যে হাত মেলান না, আড়ালে আড্ডা দেন’

ফেব্রুয়ারি ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT