চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৃষ্টি বাধা কাটিয়ে গড়াল টস, একাদশে যারা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩৮ অপরাহ্ন ১৩, জুন ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

কিংসটাউনে বৃষ্টির শঙ্কা ছিল আগে থেকেই। বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচের আগে হানা দেয় সেই বেরসিক বৃষ্টি। টস গড়ায়নি নির্দিষ্ট সময়ে। বৃষ্টি বাধা কাটিয়ে আধাঘণ্টা পর টস গড়িয়েছে মাঠে। জিতে টাইগারদের আগে ব্যাটে পাঠিয়েছে ডাচবাহিনী।

সেন্ট ভিনসেন্টে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হওয়ার সময় ছিল মাঠের লড়াই। ৮টায় টস গড়ানোর কথা থাকলেও ২৮ মিনিট আগে আর্নোস ভ্যালি গ্রাউন্ডে বৃষ্টি নামে। আধাঘণ্টা পর সাড়ে ৮টায় টস গড়ায়। ১৫ মিনিট পর, বাংলাদেশ সময় রাত ৮টা ৪৫ মিনিটে গড়াবে মাঠের লড়াই।

শ্রীলঙ্কাকে ২ উইকেটে হারিয়ে বিশ্বকাপ শুরু হয়েছিল বাংলাদেশের। দ্বিতীয় ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে হেরে যায় ৪ রানে। তৃতীয়টিতে মুখোমুখি হল নেদারল্যান্ডসের। সুপার এইটে যেতে জয়ের বিকল্প নেই টাইগারদের।

লঙ্কানদের বিপক্ষে ওপেনিংয়ে সৌম্য সরকার হতাশ করেছিলেন। প্রোটিয়া ম্যাচে তার পরিবর্তে ফেরেন লোয়ারঅর্ডার ব্যাটার জাকের আলি অনিক। নিউইয়র্কে অনিক ব্যর্থ হলেও ক্যারিবীয় দ্বীপপুঞ্জে তার উপর ভরসা রেখেছেন কোচ চণ্ডিকা হাথুরুসিংহে।

ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বাঁ-হাতের আঙুলে গুরুতর চোটে পড়েছিলেন শরিফুল ইসলাম। আঘাতস্থলে লেগেছিল ৬ সেলাই। শ্রীলঙ্কা এবং সাউথ আফ্রিকার বিপক্ষে খেলতে পারেননি। এই ম্যাচেও ফেরা হয়নি তার। পেস ইউনিটে মোস্তাফিজুর রহমান, তাসিকিন আহমেদ ও তানজিম হাসান সাকিবেই ভরসা রেখেছেন টাইগার ম্যানেজমেন্ট।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ (সহ-অধিনায়ক), তানজিম হাসান সাকিব।

Jui  Banner Campaign
ট্যাগ: টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪নেদারল্যান্ডস২৪বাংলাদেশ২৪লিড স্পোর্টসসেন্ট ভিনসেন্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

এই মুহূর্তে দেশ পরিচালনার একমাত্র অভিজ্ঞ দল বিএনপি: তারেক রহমান

ফেব্রুয়ারি ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

একটি দল হারার ভয়ে ভোট ছিনতাইয়ের নীলনকশা করছে: জামায়াতের আমির

ফেব্রুয়ারি ৯, ২০২৬

শাকিবের ঈদুল আযহার সিনেমায় মিথিলা

ফেব্রুয়ারি ৯, ২০২৬

র‌্যাব ও ডিজিএফআই বিলুপ্তির দাবি জানালেন ইকবাল করিম ভুইঁয়া

ফেব্রুয়ারি ৯, ২০২৬

‘বিএনপি ক্ষমতায় গেলে কাউকেই সন্ত্রাসী, চাঁদাবাজি ও দুর্নীতি করতে দেওয়া হবে না’

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT