চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জিম্বাবুয়ের বিপক্ষে জিতে দুইয়ে দুই বাংলাদেশের

অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় সিরিজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২৩ অপরাহ্ন ২৮, জুলাই ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

জিম্বাবুয়েতে ত্রিদেশীয় সিরিজ খেলতে গেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। সিরিজে সাউথ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচে জয়ের পর দ্বিতীয় ম্যাচেও জয় তুলেছে হাজিজুল হাকিম তামিমের দল। এ সিরিজের প্রথম দুই ম্যাচের জয়ে টেবিলের শীর্ষে বাংলাদেশ।

সিরিজের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে টসে হেরে আগে ব্যাট করে বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৭৪ রান তোলে জুনিয়র টাইগার্সরা। জবাব দিতে নেমে স্বাগতিক জিম্বাবুয়ে অলআউট হয়েছে ১৮৩ রানে। বাংলাদেশ তুলেছে ৯১ রানের বিশাল জয়।

আগে ব্যাটে নেমে ভালো শুরু করে বাংলাদেশ দলের দুই ওপেনার। ওপেনার জাওয়াদ আবরার করেন সর্বোচ্চ ৮২ রান। এছাড়া ফিফটি তুলে নেন মোহাম্মদ আবদুল্লাহ। অন্যান্যদের মধ্যে রিফাত বেগ ৩১, আজিজুল হাকিম ৩৪ এবং দেবাশীষ দেবা ২৪ রান করেন।

জিম্বাবুয়ের তিন বোলার টাটেন্ডা চিমুগোরো, সিম্বারশে মুদ্জেঙ্গেরে এবং ব্র্যান্ডন সেনজার ২টি করে উইকেট নেন।

জিম্বাবুয়ের করা ১৮৩ রানের মধ্যে সর্বোচ্চ ৫৩ রান করেন নাথানিয়েল লাবাঙ্গানা। এছাড়া ব্রেন্ডন সেনজার ২৬, কিয়ান ব্লিগন্যাট ২৩ রান করেন। বাংলাদেশের সামিউন বাশির ৩টি, আল ফাহাদ ও আজিজুল হাকিম ২টি করে উইকেট নেন। একটি করে উইকেট নেন সাধীন ইসলাম ও দেবাশীষ দেবা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আজিজুলআবরারজিম্বাবুয়েবাংলাদেশলিড স্পোর্টসসাউথ আফ্রিকাসামিউন
শেয়ারTweetPin

সর্বশেষ

ঈদযাত্রায় ‘থ্রি-লেয়ার সিকিউরিটি’: রাজধানীতে র‍্যাবের ৩২ টিম মোতায়েন

মার্চ ১৭, ২০২৬
ছবি: মোজতবা খামেনি (সংগৃহীত)।

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব, প্রত্যাখ্যান করেছেন ইরানের সর্বোচ্চ নেতা: ইরানি কর্মকর্তা

মার্চ ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

প্যারোলে মুক্তি পেয়ে হাতকড়া পরেই বাবার জানাজায় অংশ নিলেন

মার্চ ১৭, ২০২৬

হয়রানি-চাঁদাবাজিতে ছাড় নেই: আইজিপি

মার্চ ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

এবার ইরানের নিরাপত্তা প্রধান লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের

মার্চ ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT