চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোস্তাফিজ-হাসানের ঝলকে বাংলাদেশের সিরিজ জয়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১৩ পূর্বাহ্ন ১৫, মে ২০২৩
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

আয়ারল্যান্ডের হাতের নাগাল থেকে ম্যাচ বের করে নিল বাংলাদেশ। চেমসফোর্ডে মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদের বোলিং ঝলকে সিরিজের তৃতীয় ওয়ানডে বাংলাদেশ জিতেছে ৪ রানে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে জিতল তামিম ইকবালের দল। বৃষ্টির কারণে প্রথম ম্যাচটি পরিত্যক্ত হয়।

২৭৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৭০-এ থামে আয়ারল্যান্ড। শেষ ওভারে ১০ রান ডিফেন্ড করেন হাসান। তুলে নেন দুটি উইকেট। দ্রুত তিন উইকেট তুলে বাংলাদেশকে ম্যাচে ফেরান মোস্তাফিজ, টাইগার বাঁহাতি পেসার নেন ৪ উইকেট। ১০ ওভারেন খরচ করেন ৪৪ রান।

প্রথম দুই ম্যাচে একাদশে জায়গা হয়নি মোস্তাফিজের। তৃতীয় ওয়ানডেতে ফিরেই বাংলাদেশের জয়ে রাখলেন বড় অবদান।

ওয়ানডে সুপার লিগের শেষ ম্যাচ জয়ে রাঙাল বাংলাদেশ। তৃতীয় অবস্থানে থেকে শেষ করল দুই বছরের অভিযান। বাংলাদশের আগে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড।

টস হেরে আগে ব্যাটিং করা বাংলাদেশের শেষটাও ভালো হয়নি। আয়ারল্যান্ডও সে পথ অনুসরণ করল। মৃত্যুঞ্জয় চৌধুরীর করা ৪৯তম ওভারটি অবশ্য ব্যতিক্রম। ১৪ রান তুলে জয়ের আশা জাগায় দলটি। শেষ ওভারে প্রয়োজন ছিল মোটে ১০ রান। হাসানের দারুণ স্লোয়ারে বিপর্যস্ত আয়ারল্যান্ড নিতে পারে কেবল ৫ রান।

আয়ারল্যান্ডের তিন ব্যাটার ফিফটি করেন। পল স্টার্লিং ৬০, অ্যান্ডি  ব্যালবির্নে ৫৩, লরকান টাকার ৫০ রান করেন। এছাড়াও হ্যারি টেক্টর খেলেন ৪৫ রানের দারুণ ইনিংস। সবার প্রচেষ্টা অবশ্য বিফলে গেছে শেষের ব্যাটারদের ব্যর্থতায়।

Reneta

এর আগে ৭৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। রয়ে যায় ৭টি বল। শেষদিকে প্রত্যাশা অনুযায়ী ব্যাটিং করতে পারেনি সফরকারীরা। অনায়াসেই তিনশ ছোঁয়ার সুযোগ ছিল টাইগারদের সামনে।

চেমসফোর্ডে তামিম ইকবালের অসাধারণ ফিফটি, মুশফিকুর রহিমের লড়াকু ব্যাটিং, মেহেদী হাসান মিরাজের দায়িত্বশীল ইনিংসের পরও থামতে হয়েছে আড়াইশ পেরিয়ে।

৫৪ বলে ৪৫ রানের ইনিংস খেলে ষষ্ঠ ব্যাটার হিসেবে আউট হন মুশফিক। বাংলাদেশের সংগ্রহ তখন ৪৫.৩ ওভারে ২৬১ রান। মি. ডিপেন্ডেবল আউট হওয়ার পর এসেছে মাত্র ১৩ রান।

ওয়ানডে সুপার লিগে নিজেদের শেষ ম্যাচে পরীক্ষা-নীরিক্ষা করে বাংলাদেশ। চোটের কারণে সাকিব আল হাসান ছিটকে যাওয়ায় অভিষেক হয় পেস অলরাউন্ডার মৃত্যুঞ্জয় চৌধুরীর। ৩২ বছর বয়সে ওয়ানডে ক্যাপ মাথায় পড়েন রনি তালুকদার। যদিও প্রথম ম্যাচে সফল হতে পারেননি। ১৪ বলে ৪ রান করে ফেরেন সাজঘরে।
রানে ফেরেন তামিম ইকবাল। ৬৯ রানের ইনিংস খেলেন ৮২ বলে। মারেন ৬টি বাউন্ডারি। নাজমুল হোসেন শান্ত ও লিটন দাস উভয়ই করেন ৩৫ রান। আগের ম্যাচের ফিনিশার মুশফিক ফিফটির কাছে গিয়ে আউট হন।

মিরাজ ৩৯ বলে ৩৭ রান করে আউট হন। তারপর দ্রুত শেষের উইকেটগুলো হারায় বাংলাদেশ। টেলের ব্যাটারদের ব্যর্থতায় বড় সংগ্রহ পায়নি সফরকারীরা।

আয়ারল্যান্ডের পেসার মার্ক অ্যাডায়ার নিয়েছেন চারটি উইকেট। অ্যান্ডি ম্যাকব্রিন ও জর্জ ডকরেল নেন দুটি করে উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: চেমসফোর্ডতৃতীয় ওয়ানডেবাংলাদেশ-আয়ারল্যান্ডমোস্তাফিজলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালির কাছে আরও একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত

এপ্রিল ৪, ২০২৬

৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

এপ্রিল ৪, ২০২৬

সাফজয়ী দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

এপ্রিল ৪, ২০২৬

ঢাকাসহ ৯ জেলায় অব্যাহত থাকবে তাপপ্রবাহ

এপ্রিল ৪, ২০২৬

মেয়েকে নিয়ে প্রধানমন্ত্রীর দেখা হলিউড ছবিটিতে কী আছে?

এপ্রিল ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT