চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে-কোথায়?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২৬ অপরাহ্ন ২৪, ফেব্রুয়ারি ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

আগামী জুনে ইংল্যান্ড এবং ওয়েলসে গড়াতে চলা মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে আইসিসি। ১২ দলের অংশগ্রহণের আসরটি গড়াবে আগামী ১২ জুন। বাংলাদেশ নারী দল আসরে প্রথম ম্যাচ খেলবে ১৪ জুন নেদারল্যান্ডসের বিপক্ষে।

মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে আসরের গ্রুপ ও সূচি প্রকাশ করেছে আইসিসি। গ্রুপ-১এ বাংলাদেশ। সঙ্গী ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা ও নেদারল্যান্ডস। গ্রুপ-২এ লড়বে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড।

১২ জুন থেকে শুরু হয়ে ২৮ জুন পর্যন্ত গ্রুপপর্বের ম্যাচ হবে। ৩০ জুন ও ২ জুলাই সেমিফাইনাল এবং ৫ জুলাই ফাইনাল দিয়ে পর্দা নামবে আসরের। অংশগ্রহণকারী ১২ দল দুই গ্রুপে ভাগ হয়ে লড়বে। প্রতিটি গ্রুপের শীর্ষ দুদল সেমিতে খেলবে।

১২ জুন এজবাস্টনে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। বাংলাদেশের মেয়েরা প্রথম ম্যাচ খেলবে ১৪ জুন এজবাস্টনে, প্রতিপক্ষ নেদারল্যান্ডস। ১৭ জুন হেডিংলিতে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার। ২০ জুন হ্যাম্পশায়ারে তৃতীয় ম্যাচ খেলবে পাকিস্তানের বিপক্ষে। ২৫ জুন ওল্ড ট্রাফোর্ডে ভারতের বিপক্ষে এবং ২৮ জুন লর্ডসে সাউথ আফ্রিকার বিপক্ষে খেলবে গ্রুপপর্বের শেষ ম্যাচ।

এক নজরে বাংলাদেশের ম্যাচের সূচি
১৪ জুন- বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস (এজবাস্টন)
১৭ জুন- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া (হেডিংলি)
২০ জুন- বাংলাদেশ বনাম পাকিস্তান (হ্যাম্পশায়ার)
২৫ জুন- বাংলাদেশ বনাম ভারত (ওল্ড ট্রাফোর্ড)
২৮ জুন- বাংলাদেশ বনাম সাউথ আফ্রিকা (লর্ডস)

Jui  Banner Campaign
ট্যাগ: অস্ট্রেলিয়াআইসিসিইংল্যান্ডবাংলাদেশ নারী দলভারতমেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে-কোথায়?

ফেব্রুয়ারি ২৪, ২০২৬

বাংলাদেশে প্রথম আর্জেন্টিনার ফ্যান জার্সি উন্মোচন করলো ওয়ালটন

ফেব্রুয়ারি ২৪, ২০২৬
ছবি: প্রতিনিধি

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

ফেব্রুয়ারি ২৪, ২০২৬

পিলখানা হত্যা মামলায় আসামির তালিকায় শেখ হাসিনা

ফেব্রুয়ারি ২৪, ২০২৬

নগরবাসীর আস্থা অর্জনই হবে প্রধান কাজ: নবনিযুক্ত ডিএসসিসি প্রশাসক

ফেব্রুয়ারি ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT