চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপে বাংলাদেশের নারী ক্রিকেটারকে ফিক্সিংয়ের প্রস্তাব

সাজ্জাদ খানসাজ্জাদ খান
৩:৫৯ অপরাহ্ন ১৫, ফেব্রুয়ারি ২০২৩
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

সাউথ আফ্রিকায় চলতি নারী টি-টুয়েন্টি বিশ্বকাপের দলে থাকা বাংলাদেশের এক ক্রিকেটারকে ফিক্সিংয়ের প্রস্তাব দেয়া হয়েছে। ওই ক্রিকেটার তাতে সাড়া দেননি। কোচ ও ম্যানেজারকে অবহিত করেন বিষয়টি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) জানানোর পর তদন্ত শুরু হয়েছে।

বিসিবি পরিচালক ও উইমেন্স উইং চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী চ্যানেল আই অনলাইনকে এ প্রসঙ্গে বলেন, ‘সকালে (অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের দিন) যখন প্রস্তাবটা যায়, সে আমাদের ওখানকার কোচ এবং ম্যানেজারকে জানায়। ম্যানেজার এবং কোচ বোর্ডকে জানায়। বোর্ডের পক্ষ থেকে আইসিসিকে জানানো হয়। এখন আইসিসি বিষয়টি তাদের তদন্তের মধ্যে রেখেছে। এখন আমাদের করণীয় কিছু নেই। আকসু (আইসিসির অ্যান্টি করাপশন ইউনিট) এই ঘটনাটা তদন্ত করবে। যেখানে সাহায্য-সহযোগিতা করতে হবে, আমরা তা করবো।’

‘আমরা তো সবসময় চেষ্টা করি তাদের নিরাপত্তা দিতে, সুযোগ-সুবিধা যেন পায়, কোনোভাবে কলুষিত যেন না হয় নারী ক্রিকেট। এই ক্ষেত্রে আমরা যথেষ্ট সতর্ক থাকি। আমাদের ক্রিকেটার কিন্তু দেশের সাথে প্রতারণা করেনি। সে ঘটনাটা জানিয়ে দিয়েছে। আমরা বোর্ডের মাধ্যমে সেটি আইসিসিকে জানিয়ে দিয়েছি। আমাদের খেলোয়াড় যেহেতু দায়িত্বশীল আচরণ করেছে, আমাদের খেলোয়াড়রা এ ব্যাপারে যথেষ্ট স্মার্ট। এটাকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করতে হবে। আশা করি সবাই সেটি করবে। এখন আমরা আরও বেশি সতর্ক হবো এসব ব্যাপারে।’

তবে গভীর শঙ্কা জাগানিয়া ব্যাপার হল, ফিক্সিংয়ের প্রস্তাব যার মাধ্যমে দেয়া হয়েছে তিনিও বাংলাদেশের নারী ক্রিকেটার। জাতীয় দলের বাইরে আছেন এখন। নাম সোহেলি আক্তার। গতবছরের শেষদিকে টি-টুয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের দলে ডাক পান। ৮ বছর পর জাতীয় দলে ফিরে পারফর্ম করেন অফস্পিনিং অলরাউন্ডার।

বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলের প্রতিবেদনে দেখা যায়, জাতীয় দলের বাইরে থাকা সোহেলি বিশ্বকাপ স্কোয়াডের এক সদস্যকে আপত্তিকর প্রস্তাব দেন। সেই ক্রিকেটার তাতে রাজী হননি। দুজনের কথোপকথনের একটি অডিও প্রকাশ করেছে গণমাধ্যমটি।

দুর্নীতির প্রস্তাব পেয়ে কোনো ক্রিকেটার তা গোপন করলেও আছে শাস্তির বিধান। তিনবার এরকম প্রস্তাব পেয়ে তা গোপন রাখায় শাস্তি পেতে হয়েছিল বাংলাদেশের আইকন ক্রিকেটার সাকিব আল হাসানকে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আইসিসিটিম টাইগ্রেসফিক্সিংবাংলাদেশলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

মার্চ ২৬, ২০২৬
রাজধানীর মিরপুরের ডিওএইচএসের বাসা থেকে ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদকে গ্রেপ্তার করা হয়।

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ গ্রেপ্তার

মার্চ ২৬, ২০২৬

ঈদের ৬ষ্ঠ দিনে যা থাকছে চ্যানেল আইয়ের পর্দায়

মার্চ ২৬, ২০২৬

অভিনেত্রী মৌসুমী হামিদের সংসারে ভাঙন

মার্চ ২৬, ২০২৬
সাভারে অবস্থিত বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ

গৌরবময় স্বাধীনতা ও জাতীয় দিবস আজ

মার্চ ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT