চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিঙ্গাপুরে খেলবেন সাবিনারা, কম্বোডিয়ার বিপক্ষে দেশে জামালরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২৫ অপরাহ্ন ০৫, ফেব্রুয়ারি ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

মাঝে খবর এসেছিল, ফেব্রুয়ারিতে সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের খেলা হবে না কোনো আন্তর্জাতিক ম্যাচে। এবার মিলল সুখবর। গতবছরের সেপ্টেম্বরের পর এমাসের ১৮ তারিখে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে ফিরবেন সাবিনা- মারিয়ারা। অন্যদিকে, ছেলেদের জাতীয় দল মার্চে মাঠে নামবে কম্বোডিয়ার বিপক্ষে।

রোববার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে হঠাৎ ডাকা সংবাদ সম্মেলনে বাফুফের কার্যনির্বাহী কমিটির সদস্য ও নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ জানালেন, ‘১৬ ফেব্রুয়ারি বাংলাদেশ নারী দল সিঙ্গাপুরে যাবে। পরেরদিন খেলবে অনুশীলন ম্যাচ। ১৮ ফেব্রুয়ারি খেলবে ফিফা টায়ার-১ এর ম্যাচ। ১৯ ফেব্রুয়ারি দুদল মূল একাদশ না খেলিয়ে বেঞ্চে থাকা বাকিদের নিয়ে একটি আনঅফিসিয়াল ম্যাচ খেলবে।’

‘সিঙ্গাপুর আসলে ত্রিদেশীয় টুর্নামেন্ট আয়োজনের চেষ্টা করেছিল। বাংলাদেশের সাথে আরেকটি দেশকে তারা রাজি করাতে না পারায় ত্রিদেশীয় টুর্নামেন্ট হচ্ছে না। তাই ফিফা টায়ার-১ ম্যাচ হবে। সকালে আমরা তাদের প্রস্তাব দিয়েছিলাম দুটি ম্যাচ খেলার জন্য, সিঙ্গাপুর রাজি হয়নি। আমরা আরেকটা ম্যাচ তাদের সাথে খেললেও সেটা হবে প্র‍্যাকটিস ম্যাচ।’

‘ছেলেদের ফিফা উইন্ডোতে এপ্রিলে বাংলাদেশের সাথে খেলতে চেয়েছিল কম্বোডিয়া। আমরা বলেছি এপ্রিলে না, মার্চে একটা শিডিউল দিয়েছি। আশা করি নিশ্চিত হয়ে যাবে। মার্চে আমরা দুটি ম্যাচ ঢাকাতে খেলব।’

ভারতের পক্ষ থেকে বাংলাদেশের কাছে এসেছিল মেয়েদের ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলার প্রস্তাব। তাতে বাফুফের রাজি না হওয়ার খবরটাই দিলেন কিরণ।

‘ভারতের সাথে খেলার ব্যাপারে আমাদের কোনো আগ্রহই ছিল না। বারবার আপনাদের বলে এসেছি, ফিফা উইন্ডোতে র‍্যাঙ্কিংয়ের উপরের দলের সাথে খেলব। সাউথ এশিয়ার দলের সাথে খেলব না। কারণ সাউথ এশিয়ায় আমাদের একটা অবস্থান আছে। আমরা আরও ভালো দলের বিপক্ষে খেলব সেই চেষ্টাই করে যাচ্ছি।’

Reneta

কিরণের এমন যুক্তি অবশ্য হাসির খোরাক হচ্ছে। সাউথ এশিয়ার দল হলেও ফিফা র‍্যাঙ্কিংয়ে ভারত ৬১তম। সিঙ্গাপুরের অবস্থান ১৩৪তম। বাংলাদেশের অবস্থান ১৪০-এ। র‍্যাঙ্কিংয়ের উপরের দলের সাথে লাল-সবুজের মেয়েদের খেলার পরিকল্পনায় যে গড়মিল রয়েছে তার প্রমাণ হাতেনাতে পাওয়া যাচ্ছে। সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপাজয়ী বাংলাদেশ ফেব্রুয়ারির ১৩ থেকে ২৫ তারিখের মধ্যে ফিফা উইন্ডোতে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচের সূচি পেয়েছিল। কিন্তু লাল-সবুজ জার্সিতে এমাসে দুবার মাঠে নামা হচ্ছে না সাবিনা-মারিয়াদের।

২০২৩ সালের পাঁচটি ফিফা উইন্ডোর সবগুলোতেই বাংলাদেশের মেয়েদের খেলার কথা আছে। বছরের প্রথম উইন্ডোতেই পুরো সুযোগটা ব্যবহার করতে পারছে না বাফুফে।

প্যারিস অলিম্পিকে মেয়েদের ফুটবলে এশিয়া অঞ্চলের বাছাইপর্বে বি-গ্রুপে পড়া বাঘিনীদের প্রতিপক্ষ মিয়ানমার, ইরান ও মালদ্বীপ। খেলাগুলো ৩ এপ্রিল শুরু হয়ে ১১ এপ্রিল শেষ হবে। অলিম্পিক বাছাইপর্বের মিশনে নামার আগে অন্তত একটি ম্যাচ পাচ্ছে বাংলাদেশ।

Jui  Banner Campaign
ট্যাগ: কম্বোডিয়াকিরণফিফাবাফুফেবাংলাদেশ নারী ফুটবল দললিড স্পোর্টসসাবিনাসিঙ্গাপুর
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নির্বাচন স্থগিতের গুজবে কান না দেওয়ার আহ্বান ইসির

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম

রোববার সন্ধ্যায় বিটিভিতে ভাষণ দেবেন নাহিদ ইসলাম

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ধর্মঘটের মধ্যেও চট্টগ্রাম বন্দর সচল থাকার দাবি বন্দর চেয়ারম্যানের

ফেব্রুয়ারি ৮, ২০২৬
রিনা খান, ছবি: নাহিয়ান ইমন

সংরক্ষিত আসনে এমপি হতে চান রিনা খান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: ঠাকুরগাঁওয়ে রিকশা ভ্যানে করে নির্বাচনী প্রচারে মির্জা ফখরুল।

ঠাকুরগাঁওয়ে রিকশা ভ্যানে চেপে জনতার দুয়ারে মির্জা ফখরুল

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT