চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাইগারদের হারাতে ২১ বছর আগের রেকর্ড ভাঙতে হবে উইন্ডিজকে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১০ পূর্বাহ্ন ০৩, ডিসেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে তৃতীয় দিন শেষে চালকের আসনে বাংলাদেশ। নাহিদ রানার ক্যারিয়ারসেরা বোলিংয়ের পর দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে ঝলক দেখিয়েছেন সাদমান-মিরাজরা। তৃতীয় দিন শেষে ২১১ রানের লিড নিয়েছে টিম টাইগার্স, হাতে ৫ উইকেট। স্যাবিনা পার্কে স্বাগতিকদের এই রান তাড়া করে জিততে হলে ২১ বছর আগে নিজেদের গড়া রেকর্ড ভাঙতে হবে।

কিংস্টনের স্যাবিনা পার্কে দ্বিতীয় ইনিংসের রানতাড়ায় সর্বোচ্চ ২১২ করে জেতার রেকর্ড রয়েছে ওয়েস্ট ইন্ডিজের। ২০০৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে রেকর্ডটি গড়েছিলেন ব্রায়ান লারা-ক্রিস গেইলরা। উইন্ডিজ কুমার সাঙ্গাকারা-মুত্তিয়া মুরালিধরনদের সহজে হারিয়ে জয় তুলেছিল সেই ম্যাচে। বাংলাদেশের বিপক্ষে তারচেয়ে বড় লক্ষ্যই পেতে চলেছে ক্যারিবীয়রা।

ওই ম্যাচের প্রথম ইনিংসে শ্রীলঙ্কার ২০৮ রানের জবাবে ১৯১ রানে অলআউট হয়েছিল ব্রায়ার লারার দল। ১৭ রানের লিড পাওয়া লঙ্কানরা দ্বিতীয় ইনিংসে ১৯৪ রান তুললে ২১১ রানের লক্ষ্য দাঁড়ায়, যা ৭ উইকেট হাতে রেখে সহজে টপকে যায় স্বাগতিক উইন্ডিজ।

তৃতীয় দিন শেষে ৫ উইকেট হারিয়ে ১৯৩ রান তুলেছে টিম টাইগার্স। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে ১৪৬ রানে অলআউট করে ১৮ রানের লিড নিয়েছে সফরকারী মেহেদী হাসান মিরাজের দল। ৫ উইকেট হাতে রেখে সবমিলিয়ে ২১১ রানে এগিয়ে থাকা বাংলাদেশ চতুর্থ দিনে লিড আরও বাড়াবে সেটা অনুমিতই। দ্বিতীয় ইনিংসে সেই রান তাড়ায় জিততে হলে ২১ বছর আগের রেকর্ডটি ভাঙতে হবে ক্রেইগ ব্র্যাথওয়েটদের।

প্রথম ইনিংসে বাংলাদেশকে দেড়শ’র কিছু বেশি রানে থামিয়ে ভালো শুরু করেছিল ওয়েস্ট ইন্ডিজ। নাহিদ রানার নিয়ন্ত্রিত বোলিংয়ে স্বাগতিকদেরও বেশি রান করতে দেয়নি টিম টাইগার্স। ১৪৬ রানে ক্রেইগ ব্র্যাথওয়েটদের থামিয়ে ১৮ রানের লিড তোলে বাংলাদেশ। ৬১ রানে প্রথমবার ৫ উইকেটের দেখা পেয়েছেন রানা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: উইন্ডিজগেইলবাংলাদেশমিরাজমুরালিধরনলারালিড স্পোর্টসশ্রীলঙ্কাসাঙ্গাকারা
শেয়ারTweetPin

সর্বশেষ

দ্য হান্ড্রেডে দল পেলেন মোস্তাফিজ

মার্চ ১৩, ২০২৬

ফাগুনের শেষ বিকেলের বৃষ্টি জুড়িয়ে দিয়ে গেল প্রাণ

মার্চ ১২, ২০২৬

২ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন

মার্চ ১২, ২০২৬

মেহেদির রং মোছার আগেই রক্তে লাল সড়ক: দুর্ঘটনায় নিমেষেই শেষ দুটি প্রাণ

মার্চ ১২, ২০২৬

প্রথম ম্যাচে জিতে পাকিস্তান সিরিজ নিয়ে ‘ইতিবাচক’ মিরাজ

মার্চ ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT