বাংলাদেশ চাইলে প্রতিরক্ষা সরঞ্জাম বিক্রি করতে চায় জাপান-এ নিয়ে আলাপ চলছে বলেও জানান জাপানের নতুন রাষ্ট্রদূত আইওয়ামা কিমিনোরি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফর নিয়ে আয়োজিত প্রেস কনফারেন্সে রাষ্ট্রদূত, বাংলাদেশের ইন্দো-প্যাসিফিক রূপরেখাকে স্বাগত জানান। বাংলাদেশের নির্বাচন নিয়ে ওঠা প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, অভ্যন্তরীণ ইস্যুতে কথা নেই তাদের।






