চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুমিনুল-মোস্তাফিজ বাদ, বিজয়-শরিফুলকে নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫৫ অপরাহ্ন ২৪, জুন ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

অ্যান্টিগা টেস্টে হারের পর সিরিজ নির্ধারণী সেন্ট লুসিয়া টেস্টে একাদশে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। টস জিতে শুরুতে সাকিবদের ব্যাটিংয়ে ডেকেছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট।

ড্যারেন স্যামি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার বাংলাদেশ সময় রাত ৮টায় মাঠে গড়াবে ব্যাট-বলের লড়াই। দীর্ঘ ৭ বছর ৯ মাস ১১ দিন পর ফিরেছেন এনামুল হক বিজয়। জায়গা হারিয়েছেন সাবেক অধিনায়ক মুমিনুল হক। মোস্তাফিজুর রহমানের জায়গায় পেস বোলিং আক্রমণে এসেছেন শরিফুল ইসলাম।

ক্যারিবিয়ান ডেরায় পেসবান্ধব উইকেটে তিন পেসার নিয়ে নেমেছে বাংলাদেশ। শরিফুলের সাথে আছেন ইবাদত হোসেন ও খালেদ আহমেদ। স্বাগতিক দলে একটি পরিবর্তন এসেছে— গুডাকেশ মোটিয়ের জায়গায় খেলছেন অ্যান্ডারসন ফিলিপ।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), এনামুল হক বিজয়, লিটন দাস (উইকেটরক্ষক), নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, ইবাদত হোসেন ও খালেদ আহমেদ।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জন ক্যাম্পবেল, এনক্রুমাহ বোনের, রেমন রেইফার, জার্মেইন ব্লেকউড, কাইল মায়ার্স, জসুয়া ডি সিলভা (উইকেটরক্ষক), আলঝারি জোসেফ, কেমার রোচ, জেইডেন সেলেস ও অ্যান্ডারসন ফিলিপ।

Jui  Banner Campaign
ট্যাগ: এনামুলবাংলাদেশমুমিনুললিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়য়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল, ছবি: সংগৃহীত।

তারেক রহমানের কাছে ভারতের চিঠি: দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের প্রত্যাশা

ফেব্রুয়ারি ২০, ২০২৬

আত্মহত্যার চেষ্টা করেছেন মেঘমল্লার বসু!

ফেব্রুয়ারি ২০, ২০২৬

আব্বু আমার দেখা সবচেয়ে পরিশ্রমী ও নিষ্ঠাবান মানুষ: জাইমা রহমান

ফেব্রুয়ারি ২০, ২০২৬

ঋত্বিক-সত্যজিৎ থেকে সৃজিত: শংকরের গল্পে আরো যাদের সিনেমা

ফেব্রুয়ারি ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

রমজানে গ্যাস সংকট মোকাবেলায় প্রতিদিন ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

ফেব্রুয়ারি ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT