চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইংল্যান্ডকে হারাতে না পারলেও ‘আত্মবিশ্বাস’ অটুট জ্যোতিদের

মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩৬ অপরাহ্ন ০৭, অক্টোবর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয় গ্রুপ ম্যাচে ইংল্যান্ডকে হারানোর বড় সুযোগ ছিল বাংলাদেশের সামনে। মন্থর ব্যাটিংয়ে সেটি হাতছাড়া করে টিম টাইগ্রেস। ইংলিশদের বিপক্ষে জিততে না পারলেও আত্মবিশ্বাস হারায়নি নিগার সুলতানা জ্যোতির দল। সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে সামনে ভালো করবে বাংলাদেশ, আশা পেসবোলিং কোচ তালহা যুবায়েরের।

১০ অক্টোবর শারজায় ক্যারিবীয়দের বিপক্ষে পরের ম্যাচে নামবে টিম টাইগ্রেস। বাংলাদেশ সময় রাত আটটায় গড়াবে লড়াই। সোমবারের অনুশীলন শেষে জ্যোতিদের ভালো করার আশার কথাই জানালেন তালহা।

‘ইংল্যান্ড যেভাবে ব্যাটিং শুরু করেছিল পাওয়ার প্লেতে। সেখান থেকে কিন্তু বোলাররা দারুণভাবে প্রত্যাবর্তন করেছে, আমরা তাদের ১১৯ রানে থামাতে পেরেছি। আমাদের ব্যাটিংয়ে কিছু ঘাটতি ছিল, পাওয়ার প্লেটা ভালোভাবে কাজে লাগাতে পারিনি। মনে হয়, এরকম সুযোগ হাতছাড়া হয়ে গেছে এটা আমাদের জন্য একটু খারাপ লাগারই বিষয়।’

ইংলিশদের কাছে হারলেও স্কটল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ। এখনও সেমিফাইনালে খেলার সুযোগ আছে জ্যোতিদের। গ্রুপপর্বে শেষ দুটি ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ এবং সাউথ আফ্রিকার বিপক্ষে। সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে ভালো করবে বাংলাদেশ, বলছেন তালহা।

‘কিন্তু আমি মনে করি, আমাদের যে দল আছে এবং আমরা যেভাবে খেলছি, সামনে যে ম্যাচগুলো আছে, যদি সামর্থ্য অনুযায়ী খেলতে পারি, যদি আমরা চোক না করি, মনে হয় ভালো ফলাফল আনতে পারবো।’

ইংল্যান্ডের কাছের হারের কারণ হিসেবে অভিজ্ঞতা বড় করে দেখছেন তালহা। বড় মঞ্চে চাপ বেশি থাকার কথা মনে করিয়ে দিয়েছেন, ‘এরকম বড় মঞ্চে এসে একটু চাপ তো থাকেই। ইংল্যান্ডের সাথে আমরা খুবই কম ম্যাচ খেলেছি বিগত দিনে। অভিজ্ঞতার দিক দিয়েও ইংল্যান্ড আমাদের চেয়ে অনেক এগিয়ে ছিল, ওই জায়গায় আমরা হেরে গেছি।’

Reneta

ইতিবাচকই আছে নিগার সুলতানা জ্যোতির দল। তালহা বললেন, ‘ওরাও (বাংলাদেশ দল) এখন ইতিবাচক আছে, পরের ম্যাচের আগে তিনদিন অনুশীলনের সুযোগ পাবো। তিনদিন হয়তো ওরকম হবে না। দুদিন আমরা অনুশীলন করবো। ইতিবাচক আছে পুরো দল। এমন না যে আমরা ভেঙে পড়েছি, আমাদের সুযোগ এখনও আছে। আমরা চেষ্টা করছি যতটা ইতিবাচক থেকে মাঠে নামতে পারি।’

Jui  Banner Campaign
ট্যাগ: ওয়েস্ট ইন্ডিজতালহাবাংলাদেশমেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

রটারডামে বাংলাদেশি ‘মাস্টার’ এর ইতিহাস

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ঢাবি গবেষণা সংসদের নবনির্বাচিত সভাপতি হুমায়রা, সম্পাদক মনোয়ার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

পর্দা উঠছে টি-টুয়েন্টি বিশ্বকাপের: জানার আছে যা কিছু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সোহানের ঝড়ো ৭৬, ধূমকেতুকে হারাল শান্ত’র দুর্বার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

৭২২ রানের ফাইনালে ইংলিশদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT