মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে ঘোষিত অস্থায়ী যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ সরকার।
বুধবার ৮ এপ্রিল পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, এই যুদ্ধবিরতিকে উত্তেজনা হ্রাসের দিকে একটি উৎসাহব্যঞ্জক অগ্রগতি হিসেবে মনে করে বাংলাদেশ। একইসঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষকে যুদ্ধবিরতি সম্মান করার আহ্বান জানানো হয়েছে।

বাংলাদেশ আশা করে, এই সুযোগকে কাজে লাগিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলো একটি টেকসই ও স্থায়ী সমাধানের পথে গঠনমূলক পদক্ষেপ নেবে এবং সমগ্র অঞ্চলে দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করবে। যুদ্ধবিরতি কার্যকর করতে যেসব পক্ষ কূটনৈতিক প্রচেষ্টা চালিয়েছে, তাদের প্রশংসাও করেছে বাংলাদেশ।
এছাড়া, বাংলাদেশ পুনর্ব্যক্ত করেছে যে, সকল বিরোধ সংলাপ ও কূটনীতির মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধান করা সম্ভব এবং সে পথই অনুসরণ করা উচিত।

