চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সামনে বাংলাদেশ, ‘গুরুত্ব সহকারে’ প্রস্তুতি নিচ্ছে উজবেকিস্তান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২৯ অপরাহ্ন ০৮, মার্চ ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

মেয়েদের এএফসি এশিয়ান কাপে বাংলাদেশের যাত্রা প্রায় শেষের পথে। গ্রুপপর্বের শেষ ম্যাচে লাল-সবুজের প্রতিনিধিরা লড়বে উজবেকিস্তানের বিপক্ষে। মধ্য এশিয়ার দেশটিও এবারের আসরে সুবিধা করতে পারেনি। তবে শেষ ম্যাচে বাংলাদেশকে মোকাবিলায় গুরুত্ব দিচ্ছে, জানিয়েছেন কোচ কত্রিনা কুলবাইট।

সোমবার বাংলাদেশের শেষ ম্যাচ হবে পার্থের রেক্টট্যাঙ্গুলার স্টেডিয়ামে। খেলা শুরু বাংলাদেশ সময় বিকেল ৩টায়।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে উজবেক কোচ কুলবাইট বলেছেন, ‘আরও রোমাঞ্চকর ম্যাচ হতে চলেছে, যা গ্রুপপর্বের শেষ ম্যাচ। ম্যাচটি আমাদের এবং প্রতিপক্ষের জন্য অনেককিছু নির্ধারণ করবে। তাই সহজ খেলার আশা করছি না। আমরা প্রতিপক্ষ সম্পর্কে জানি তারা কতটা সংকল্পবদ্ধ, গতিশীল এবং দ্রুত। তাই খেলাটিকে অত্যন্ত গুরুত্ব সহকারে নিচ্ছি এবং যতটা সম্ভব সেরা পারফর্ম করার জন্য সেরা প্রস্তুতি নিচ্ছি।’

‘দুদলই প্রথম দুটি ম্যাচ হেরেছে। আমরা চ্যাম্পিয়নদের বিরুদ্ধে খেলেছি, তাই জানি কী মোকাবিলা করতে হয়েছে। আর বাংলাদেশের মুখোমুখি হচ্ছি। তাদের গতিশীল খেলোয়াড় আছে, বিশেষ করে স্ট্রাইকাররা।’

বাংলাদেশকে কঠিন প্রতিপক্ষ মনে করে দলটির কোচ বলেছেন, ‘আমাদের জন্য এটি সহজ ম্যাচ হবে না। কারণ এশিয়ান কাপে কোন ম্যাচই সহজ নয়। আমরা যদি লক্ষ্যের কথা বলি, অবশ্যই প্রতিটি ম্যাচের মতোই জয়ের জন্য নামব। যদি জয়ের জন্য মাঠে না নামি, কী কারণে মাঠে যাচ্ছি? আমাদের কী ধরনের পরিস্থিতি প্রয়োজন সেবিষয়ে কথা বলা কঠিন, কারণ গ্রুপে এখনও অনেক ম্যাচ বাকি আছে।’

উজবেকিস্তান মিডফিল্ডার ইলভিনা অব্লিয়াকিমোভা বলেছেন, ‘আমরা এই খেলাটির জন্য খুব গুরুত্ব সহকারে প্রস্তুতি নিচ্ছি। জেতার জন্য আমাদের সবকিছু দেবো।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াইলভিনাউজবেকিস্তানএএফসিএশিয়ান কাপকুলবাইটবাংলাদেশলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

আইসিসির সেরা একাদশে দাপট চ্যাম্পিয়ন ভারতের

মার্চ ৯, ২০২৬

জাতীয় সংগীত গাইতে অস্বীকৃতি, ইরানের নারী ফুটবলারদের আশ্রয় দিতে অস্ট্রেলিয়াকে আহ্বান ট্রাম্পের

মার্চ ৯, ২০২৬

ল্যাম্পপোস্ট বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দু’জনের মৃত্যু

মার্চ ৯, ২০২৬

যাকাতের সঠিক ব্যবহার করতে প্রধানমন্ত্রীর সুপারিশ!

মার্চ ৯, ২০২৬

বাংলাদেশের ডেরায় এসে প্রথম বারের মতো অনুশীলন করেছে পাকিস্তান

মার্চ ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT