যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের প্রথমটিতে পাঁচ উইকেটে হেরেছে। সিরিজ রক্ষার মিশনে দ্বিতীয় ম্যাচে দুই পরিবর্তন নিয়ে নামছে বাংলাদেশ। টসে জিতে আগে বোলিং করবে নাজমুল হোসেন শান্ত’র দল।
প্রেইরি ভিউতে বাংলাদেশ সময় রাত ৯টায় গড়াবে লড়াই। বাদ পড়েছেন লিটন দাস ও স্পিন অলরাউন্ডার শেখ মেহেদী হাসান। তাদের পরিবর্তে দলে ফিরেছেন তানজিদ হাসান তামিম ও তানজিম হাসান সাকিব।
জিম্বাবুয়ে সিরিজের প্রথম তিন ম্যাচে আলো ছড়াতে পারেননি লিটন। বাদ পড়েন সিরিজের বাকি দুই ম্যাচে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম ম্যাচে ফিরেন একাদশে। এখানেও ব্যর্থ হন এই ওপেনার। ১৬ বলে ১৪ রান করে ফিরে যান।
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।








