চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড

অনূর্ধ্ব-১৯ দল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩৫ পূর্বাহ্ন ০৮, সেপ্টেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ও ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ও ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল

ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ৫ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ৮৭ রানে জিতেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। দ্বিতীয় ম্যাচেও লড়াই করার মত পূঁজি গড়েছিল যুবা টিম টাইগার্স। তবে ইসাক মোহাম্মদের সেঞ্চুরিতে ৪ উইকেটে জয় পেয়েছে ইংলিশ যুবদল। তাতে সিরিজে ১-১ সমতা ফেরাল স্বাগতিক দল।

হ্যাসলেগ্রেভ গ্রাউন্ডে টসে জিতে আগে ব্যাটে নামে বাংলাদেশ। টাইগার যুবাদের ব্যাটিংয়ের সময় বৃষ্টি নেমেছিল। তাতে খেলা বন্ধ থাকে বেশ কিছু সময়। পরে ওভার কমিয়ে ৪৭ ওভারে আনা হয়। বেধে দেয়া ওভারে ৯ উইকেটে ২৭২ রান তোলে বাংলাদেশ। জবাবে নেমে ২৩ বল হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে ইংল্যান্ড।

রানতাড়ায় নেমে ইংলিশ ওপেনার ইসাক ৬টি চার ও ৯ ছক্কায় ৯৫ বলে ১০৫ রান করেন। ৩৪ বলে ৪৭ রান করেন জোসেফ মোরেস। ৩৬ বলে ৩০ রান করেন বেন মায়ার্স। এবং ৩৮ বলে ৩৫ রানের অপরাজিত ইনিংস খেলন জেএ নেলসন।

বাংলাদেশ বোলারদের মধ্যে সামিউন বাসির ৩ উইকেট নেন। আল ফাহাদ, আজিজুল হাকিম তামিম ও শাহরিয়া আল-আমিন একটি করে উইকেট নেন।

এর আগে ব্যাটে নেমে রিফাত বেগ ও রিজান হোসেনের ফিফটিতে ইংলিশদের সামনে ২৭২ রানের সংগ্রহ গড়ে আজিজুল হাকিম তামিমের দল। টাইগার ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রান করেন প্রথম ম্যাচে সেঞ্চুরি করা রিজান। ৭টি চার ও এক ছক্কায় ৫৭ বলে ৫৭ রান করেন এই ব্যাটার। ৫ চার ও ৩ ছক্কায় ৫২ বলে ৫১ রান করেন রিফাত বেগ। অধিনায়ক আজিজুল হক তামিমের ব্যাট থেকে আসে ৪১ রান। ৪৪ বলের ইনিংসটিতে ছিল ২টি চার ও ৩ ছক্কার মার।

শেষ দিকে আল ফাহাদ ৩ চার ও ১ ছক্কায় ২২ বলে ২৫ রানে অপরাজিত ছিলেন। এছাড়া আব্দুল্লাহ ও ফারহান ১৭ রান করে করেন।

Reneta

ইংলিশ বোলারদের মধ্যে জেমস মিন্টু ৩ উইকেট নেন। জেএ নেলসন ও ম্যানি লুমসডেন দুটি করে উইকেট নেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলবাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলরিজানরিফাতলিড স্পোর্টসসামিউন
শেয়ারTweetPin

সর্বশেষ

গ্রিস উপকূলে ১৮ বাংলাদেশির মৃত্যু

মার্চ ২৮, ২০২৬

ক্রীড়াবিদের জন্য ‘স্পোর্টস কার্ড’ আনছে সরকার

মার্চ ২৮, ২০২৬

শেখ হাসিনা জেনারেলদের সব শর্ত মানলেও খালেদা জিয়ার না

মার্চ ২৮, ২০২৬

অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত রোববার

মার্চ ২৮, ২০২৬

প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার নয়াপল্টনে তারেক রহমান

মার্চ ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT