চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমিরাতের বিপক্ষে ‘অঘোষিত’ ফাইনাল বাংলাদেশের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০৯ অপরাহ্ন ২১, মে ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

পাকিস্তান সফরের আগে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথমে দুটি টি-টুয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের। আরও একটি ম্যাচ বাড়ায় তিন ম্যাচের সিরিজে পরিণত হয়েছে লড়াই। প্রথম দুম্যাচে দুদল একটি করে জয় তোলায় তৃতীয় ও শেষ ম্যাচটি ‘অঘোষিত’ ফাইনাল তথা সিরিজ নির্ধারণীতে রূপ নিয়েছে।

সিরিজের তৃতীয় ও শেষ টি-টুয়েন্টিটিও শারজায়। খেলা শুরু বাংলাদেশ সময় রাত ৯টায়। এ ম্যাচে ফয়সালা হতে পারে কার হাতে উঠতে চলেছে সিরিজ।

প্রথম ম্যাচে দাপুটে জয়ের পর দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করে বাংলাদেশ সংগ্রহ করেছিল ৮ উইকেট হারিয়ে ২০৫ রান। চমক দেখিয়ে এক বল ও ২ উইকেট হাতে রেখে ম্যাচ জিতে নিয়েছিল আরব আমিরাত। বাংলাদেশের হাতে থাকা ম্যাচ বের করে নেন স্বাগতিক অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম।

দুইশর বেশি রান করে হারের পর বাংলাদেশ অধিনায়ক লিটন দাস বলেছিলেন, ‘যেকোনো পরাজয়ই বেদনাদায়ক। আমরা এই উইকেটে ভালো ব্যাটিং করেছি। উইকেট খুব ভালো ছিল। আমার মনে হয়েছে, ব্যাটিংয়ের সময় তারা শিশিরের সুবিধাটা পেয়েছে। তারপরও আমরা চেষ্টা করেছি। তবে ফিল্ডিং ও মাঝের ওভারের বোলিংয়ের আমরা কিছু ভুল করেছি।’

স্বাগতিক অধিনায়ক ওয়াসিম বলেছিলেন, ‘এখানকার কন্ডিশন জানার কারণে আমরা জয়ের আশা ছেড়ে দিয়েছিলাম। আমাদের শক্তির ব্যবহার করে আশা করছি ব্যবধান ২-১ করতে পারব। বাংলাদেশকে হারাতে পেরে আমরা অনেক খুশি। পারফরম্যান্স আমাদের পক্ষে ছিল।’

Jui  Banner Campaign
ট্যাগ: ইউএইওয়াসিমপাকিস্তানবাংলাদেশলিটনলিড স্পোর্টসশারজাহ
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপ অভিষেক রাঙাতে পারল না ইতালি, রেকর্ডমাল্যে জয় স্কটল্যান্ডের

ফেব্রুয়ারি ৯, ২০২৬

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক এজাজকে অপসারণ

ফেব্রুয়ারি ৯, ২০২৬

বাংলা ছবির সর্ববৃহৎ উৎসবে কারা পেল পুরস্কার?

ফেব্রুয়ারি ৯, ২০২৬
জেনে নিন কোন কেন্দ্রে যাবেন ভোট দিতে

কোন কেন্দ্রে আপনার ভোট, জেনে নিন সহজে

ফেব্রুয়ারি ৯, ২০২৬
নির্বাচনি জনসভায় তারেক রহমান। ছবি: মঞ্জুর মোর্সেদ রিকি

এই মুহূর্তে দেশ পরিচালনার একমাত্র অভিজ্ঞ দল বিএনপি: তারেক রহমান

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT