করোনার কারণে ২০২০ সালে স্থগিত হয়েছিল অনূর্ধ্ব-১৬ দলের ভারত সফর। ২ বছর পর অনেকটা নতুন একটি দলকে আসাম পাঠাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সফরে দুটি তিন দিনের ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে জুনিয়র টাইগাররা। প্রতিপক্ষ আসাম অনূর্ধ্ব-১৬ দল। খেলা হবে গৌহাটিতে। বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন দেবাশীষ সরকার।
বিসিবি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ দলের স্কোয়াড ঘোষণা করেনি। প্রধান কোচ হিসেবে দলের সঙ্গে আছেন জাকির হোসেন। বয়সভিত্তিক দলের নির্বাচক হাসিবুল হোসেন শান্ত থাকছেন দলের সঙ্গে।








