আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে আগামীকাল রাত ১টায় ঢাকা ছাড়ছে বাংলাদেশ দল। ২০ ফেব্রুয়ারী দুবাইয়ে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ শেষ করে রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ড এবং হোস্ট পাকিস্তানের বিপক্ষে ‘এ’ গ্রুপের বাকি দু’ম্যাচ খেলবে টিম টাইগার্স। তার আগে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে ১৫ ফেব্রুয়ারী প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে অধিনায়ক নাজমুল শান্ত ও তার দলের।







