চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ দিয়ে আন্তর্জাতিক ম্যাচ গড়াবে রাজশাহীতে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৩৬ অপরাহ্ন ১৬, মার্চ ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

বয়সভিত্তিক ক্রিকেট ও ইমার্জিং দলের ম্যাচ নিয়মিতই হচ্ছে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে। তবে এতদিন গড়ায়নি কোন আন্তর্জাতিক ম্যাচ। এবার স্বীকৃত আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ পেতে চলেছে শহরটি। আগামী মাসে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ নারী দলের সবগুলো ওয়ানডে ম্যাচ গড়াবে এ স্টেডিয়ামে। এটিই হবে ছেলে ও মেয়েদের ক্রিকেট মিলিয়েই রাজশাহীতে প্রথম আন্তর্জাতিক সিরিজ। আসন্ন সিরিজকে সামনে রেখে সোমবার সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আগামী ১৭ এপ্রিল বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল। তিন ম্যাচ করে ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ খেলবে সফরকারী দল। এটিই লঙ্কান মেয়েদের প্রথম বাংলাদেশ সফর।

২০, ২২ ও ২৫ এপ্রিল হবে ওয়ানডে সিরিজের তিন ম্যাচ। প্রতিটি ম্যাচ শুরু সকাল সাড়ে ৯টায়। টি-টুয়েন্টি সিরিজের ম্যাচ তিনটি হবে সিলেটে। এই সিরিজ শুরু ২৮ এপ্রিল। পরের দুই ম্যাচ ৩০ এপ্রিল ও ২ মে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু হবে প্রতিটি ম্যাচ।

এর আগে বাংলাদেশ ও শ্রীলঙ্কা দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হয়েছিল একবারই। ২০২৩ সালে শ্রীলঙ্কায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দুটি ম্যাচ ভেস্তে গিয়েছিল বৃষ্টিতে। শেষটিতে জিতেছিল লঙ্কানরা। টি-টুয়েন্টি সিরিজে প্রথমটি বাংলাদেশ জিতলেও পরের দুটি জিতে সিরিজ জিতে নিয়েছিল লঙ্কান মেরেরা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বাংলাদেশবাংলাদেশ নারী ক্রিকেটবিসিবিরাজশাহীলিড স্পোর্টসশ্রীলঙ্কা
শেয়ারTweetPin1

সর্বশেষ

অন্য কোথাও যাওয়ার কথা ভাবছেন না ফ্লিক, বার্সেলোনাই হবে শেষ ক্লাব

মার্চ ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধের বিরোধিতা করে শীর্ষ মার্কিন সন্ত্রাসবাদবিরোধী কর্মকর্তার পদত্যাগ

মার্চ ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টার মধ্যেই চালু হাসপাতালের আইসিইউ

মার্চ ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ভিয়েনায় বাংলাদেশ-যুক্তরাজ্যের বৈঠক

মার্চ ১৭, ২০২৬

বাংলাদেশের পারফরম্যান্স আগের তুলনায় অনেক ভালো: রহমত মিয়া

মার্চ ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT