চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাওয়াদের রেকর্ডে শ্রীলঙ্কায় বড় জয় যুবা টাইগারদের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২৭ অপরাহ্ন ২৮, এপ্রিল ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল শ্রীলঙ্কায় ছয়টি ওয়ানডে খেলতে গিয়ে প্রথমটিতে বড় ব্যবধানে হেরেছিল। দ্বিতীয় ম্যাচে টাইগার যুবারা ঘুরে দাঁড়িয়েছে। শ্রীলঙ্কান অনূর্ধ্ব-১৯ দলকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে আজিজুল হাকিম তামিমের দল।

অপরাজিত সেঞ্চুরি করেছেন বাংলাদেশ ওপেনার জাওয়াদ আবরার। ইনিংসের পথে অনন্য এক রেকর্ড গড়েছেন তিনি। বাংলাদেশ যুবাদের হয়ে ওয়ানডেতে এক ইনিংসে সবচেয়ে বেশি বাউন্ডারির মাধ্যমে ৯২ রান করার রেকর্ড গড়েছেন। আগে রেকর্ডের মালিক ছিলেন পিনাক ঘোষ (৯০)।

কলম্বোয় টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন বিমাথ দিনসারা। ৪৮.৫ ওভারে ২১১ রানে অলআউট হয় স্বাগতিকরা। জবাবে জাওয়াদের সেঞ্চুরিতে ৯ উইকেট ও ৯৩ বল হাতে রেখে জয় পায় বাংলাদেশ।

শ্রীলঙ্কার ইনিংসে সবচেয়ে বেশি ৫১ রান করেন চামিকা হেনাতিগালা। দিনুরা দামসিথ ৪৭ এবং দিমনাথ মাহাভিথানা ৩৯ রান করেন।

লঙ্কান ইনিংস একাই গুঁড়িয়ে দেন পেসার আল ফাহাদ। ডানহাতি যুবা ৪৪ রানে নেন ৬ উইকেট। ইকবাল হোসেন ইমন নেন ২টি উইকেট।

বাংলাদেশ জয়ের জন্য ব্যাটে নেমে শুরু থেকে ঝড় তোলেন জাওয়াদ আবরার। তার ঝড়ো ইনিংস এবং তামিমের সাবধানী ফিফটিতে ৩৪.৩ ওভারে জয়ের বন্দরে নোঙর করে দল। জাওয়াদ ১০৬ বলে অপরাজিত ১৩০ রানের ইনিংস খেলেছেন। ইনিংসে ১৪টি চার এবং ৬টি ছক্কার মার। অন্য ওপেনার কালাম সিদ্দিকি এলিন ৫ রানে ফিরে গেলে অধিনায়ক তামিম ৬৯ রানে অপরাজিত থাকেন।

Reneta

প্রথম ম্যাচে টাইগার যুবারা ৯৮ রানের বড় হার দেখেছিল।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইমনজাওয়াদতামিমফাহাদবাংলাদেশলিড স্পোর্টসশ্রীলঙ্কা
শেয়ারTweetPin

সর্বশেষ

অন্য কোথাও যাওয়ার কথা ভাবছেন না ফ্লিক, বার্সেলোনাই হবে শেষ ক্লাব

মার্চ ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধের বিরোধিতা করে শীর্ষ মার্কিন সন্ত্রাসবাদবিরোধী কর্মকর্তার পদত্যাগ

মার্চ ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টার মধ্যেই চালু হাসপাতালের আইসিইউ

মার্চ ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ভিয়েনায় বাংলাদেশ-যুক্তরাজ্যের বৈঠক

মার্চ ১৭, ২০২৬

বাংলাদেশের পারফরম্যান্স আগের তুলনায় অনেক ভালো: রহমত মিয়া

মার্চ ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT