ক্রিকেট

শ্রীলঙ্কাকে ৩৯ রানে হারিয়ে গ্রুপচ্যাম্পিয়ন বাংলাদেশ

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে জয় উদযাপন করছে, শ্রীলঙ্কাকে ৩৯ রানে হারিয়ে গ্রুপচ্যাম্পিয়ন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বাংলাদেশ ও শ্রীলঙ্কা দুদলই প্রথম দুই ম্যাচে জিতে সেমির টিকিট নিশ্চিত করে আগেই। শেষ ম্যাচে গ্রুপসেরার লড়াইয়ে মুখোমুখি হয় দুদল। লঙ্কানদের ৩৯ রানে হারিয়ে গ্রুপচ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে খেলবে টিম টাইগার্স। বাংলাদেশ ও শ্রীলঙ্কা ম্যাচের খুঁটিনাটি দেখে নেন একনজরে…

যুব আসরটির সব খেলা সরাসরি দেখাচ্ছে ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিন। আইস্ক্রিন ডাউনলোড করে সাবস্ক্রাইব করতে ভিজিট করুন: https://iscreen.page.link/fsv

[vc_row][vc_column]

১৮.৫০

[vc_column_text css=””]
সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান
আগামী শুক্রবার সেমিফাইনালে ‘এ’ গ্রুপের রানার্সআপ পাকিস্তানের মুখোমুখি হবে টাইগার যুবারা। ম্যাচ গড়াবে বাংলাদেশ সময় সকাল ১১টায়।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৮.৪৯

[vc_column_text css=””]
বাংলাদেশ ৩৯ রানে জয়ী
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ- ২২৫/১০ (৪৬.৩)
জাওয়াদ আবরার-৪৯ (৩৬), রিফাত বেগ-৩৬ (৪৮), কালাম সিদ্দিকি-৩২ (৬০)
কাভিজা গামাগে ৪/৩৮

শ্রীলঙ্কা-১৮৬/১০ (৪৯.১)
চামিকা হিনাতিগালা-৪১, আধাম হিলমি-৩৯
শাহরিয়ার আহমেদ-৩/২৭, ইকবাল হোসেন ইমন-৩/৩৭, সামিউন বাসির-২/২৭
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৮.৪৬

[vc_column_text css=””]
১৮৬ রানে থামল লঙ্কানরা, ৩৯ রানে জয় টাইগার যুবাদের
১২৬ রানে ৮ উইকেট হারানোর পর কিছুটা প্রতিরোধ গড়েছিলেন আধাম হিলমি ও রাসিথ নিমসারা। নবম উইকেটে ৫৬ রান যোগ করেন দুজনে। ১৮২ রানে হিলমিকে ফিরিয়ে জুটি ভাঙেন ইকবাল হোসেন ইমন। ফেরেন ৩৯ রান করেন হিলমি। ৪ রান যোগ করে গুটিয়ে যায় লঙ্কানদের ইনিংস।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৭.২০

[vc_column_text css=””]
৩১ ওভার শেষে লঙ্কানদের ৯১/৫
দুলনিথ সিগেরা ৩ রানে এবং চামিকা হেনাতিগালা ২৫ রানে ব্যাট করছেন।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৬.৩২

[vc_column_text css=””]
ইমনের দ্বিতীয় শিকার কাভিজা
৯ রান করা কাভিজাকে ফেরালেন ইমন। ১৭ ওভার শেষে ৪ উইকেটে শ্রীলঙ্কার সংগ্রহ ৪৫ রান।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৫.২৫

[vc_column_text css=””]
মাহাভিথানাকে ফেরালেন সামিউন
১৪তম ওভারেরর শেষ বলে ডিমান্তা মাহাভিথানাকেও এলবিডব্লিউর ফাঁদে ফেললেন সামিউন। ৪৯ বলে ১৩ রান আসে তার ব্যাট থেকে। ১৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩৮ রান শ্রীলঙ্কার।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৬.০৫

[vc_column_text css=””]
টানা দুই ওভারে দুই উইকেট নিল বাংলাদেশ
শুরুটা ভালো করলেও টানা দুই ওভারে দুই উইকেট হারাল শ্রীলঙ্কা। সপ্তম ওভারে ইমনের বলে ফরিদের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ২১ বলে ১২ রান করা ভিরান চামুদিথা। পরের ওভারে রানের খাতা খোলার আগেই কিথমা উইথানাপাথিরানাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন সামিউন। তাতে ৮ ওভারে ২ উইকেটে লঙ্কানদের সংগ্রহ ২৭ রান।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৫.২৫

[vc_column_text css=””]
ভালো শুরু শ্রীলঙ্কার
বাংলাদেশের দেয়া ২২৬ রানের লক্ষ্যে নেমে শুরুটা ভালোই করেছে শ্রীলঙ্কা। ৬ ওভার শেষে কোন উইকেট না হারিয়ে ২৫ রান তুলেছে লঙ্কান দল। ৭ রানে ডিমান্তা মাহাভিথানা ও ১২ রানে ভিরান চামুদিথা ব্যাট করছেন।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৪.৪৫

[vc_column_text css=””]
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ- ২২৫/১০ (৪৬.৩)
জাওয়াদ আবরার-৪৯ (৩৬), রিফাত বেগ-৩৬ (৪৮), কালাম সিদ্দিকি-৩২ (৬০)
কাভিজা গামাগে ৪/৩৮
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৪.৪০

[vc_column_text css=””]
বাংলাদেশের সংগ্রহ ২২৫
৪০ বলে ২৯ রানে ফরিদ আউটের পর ৬ বলে ১২ রান করা ইকবাল হোসেন ইমনের বিদায়ে পুরো ৫০ ওভারও খেলতে পারেনি বাংলাদেশ। শেষপর্যন্ত ৪৬.৩ ওভারে সবগুলো উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২২৫ রান।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৪.২১

[vc_column_text css=””]
বাংলাদেশের ২০০
চামিকা হীনাতিগালার বলে ছক্কা মেরে দলকে ২০০ রানের সংগ্রহ এনে দিলেন উইকেটরক্ষক ব্যাটার ফরিদ হাসান। ৪৪তম ওভারে এসেছে ৯ রান। ৮ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ২০৪ রান।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৪.১০

[vc_column_text css=””]
ফিরলেন সামিউন
৯ রান করা সামিউন বশিরকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেছেন চামুদিথার। ৪৩ ওভারে ৮ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ১৯৫ রান।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৩.৫৬

[vc_column_text css=””]
দুশর আগে ৭ উইকেট নেই বাংলাদেশের
পর পর চার উইকেট শিকার করলেন কভিজা গামাগে। ৩৮তম ওভারের দ্বিতীয় বলে ৩২ রান করা কালাম সিদ্দিকিকে ফেরানোর এক বল পর শূন্য রান করা শাহরিয়া আল-আমিন ফেরান গামাগে।
৩৮ ওভার শেষে ৭ উইকেটে ১৭৮ রান বাংলাদেশের।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৩.৩৫

[vc_column_text css=””]
আরও দুই উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ
শুরুটা ভালো করলেও একের পর এক উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ। স্কোরবোর্ডে ৬ রান যোগ করতেই আরও দুই উইকেট হারিয়েছে তারা। রিজান ও শাহরিয়ার আহমেদকে ৬ ও ৩ রানে বোল্ড করেন লঙ্কান অলরাউন্ডার কভিজা গামাগে।
৩৪ ওভারে ৫ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ১৭০ রান।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৩.০৯

[vc_column_text css=””]
দেড়শর পর ফিরলেন আজিজুল
দলীয় ১৫৬ রানে বীরান চামুদিথার বলে বোল্ড হয়ে সাজঘরের পথ ধরলেন অধিনায়ক আজিজুল হাকিম। ২ চারে ৪৮ বলে ২৯ রান করেছেন তিনি। কিছুটা ধীরগতিতে খেলে দলের চাপ সামাল দেয়ার চেষ্টায় কালাম সিদ্দিকি। ২৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৫৬ রান।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১২.৩০

[vc_column_text css=””]
রিফাতকে ফেরালেন নিমসারা
আরেক ওপেনার রিফাত বেগকে ফেরালেন লঙ্কান পেসার রাশিথ নিমসারা। ৩ চারে ৪৮ বলে ২৯ রান আসে তার ব্যাট থেকে। ১৬.৩ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দুই উইকেটে ১০৩ রান।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১২.১০

[vc_column_text css=””]
ফিফটি হল না আবরারের
নেপালের নিপক্ষে ম্যাচ সেরা জাওয়াদ আবরার ফিরে গেলেন ৪৯ রানে। চারটি করে চার ও ছক্কায় এ রান আসে তার ব্যাট থেকে। ১২.৩ ওভার শেষে এক উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৮৪ রান।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১০.৫৫

[vc_column_text css=””]
বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে স্বাগতম
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ‘বি’ গ্রুপ থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। আফগানিস্তান ও নেপালের সঙ্গে টানা দুই ম্যাচ জিতে নিজেদের কাজটা আগেভাগেই সেরে রেখেছিল টিম টাইগার্স। তবে আফগানদের সঙ্গে শ্রীলঙ্কার জয়ে এক ম্যাচ হাতে রেখেই সেমি নিশ্চিত হয় আজিজুল-আবরারদের। আফগানদের হারিয়ে সেমির টিকিট কাটে লঙ্কানরাও। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ ও শ্রীলঙ্কার ম্যাচটি ঠিক করবে কে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল খেলবে।
[/vc_column_text][/vc_column][/vc_row]

বিষয়:অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপআইসিসিআজিজুলদুবাইবাংলাদেশলিড স্পোর্টস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…