চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এশিয়ান কাপ বাছাইপর্বে শেষ ম্যাচ, ভারতের আগে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪৪ পূর্বাহ্ন ৩১, মার্চ ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

ছেলেদের এএফসি এশিয়ান কাপের শেষ ম্যাচে নামতে যাচ্ছে বাংলাদেশ। অ্যাওয়ে ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী সিঙ্গাপুর। ঘরের মাঠে এশিয়ার অন্যতম শক্তিশালী দল সিঙ্গাপুরের কাছে হেরেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। তবে শেষ ম্যাচে জয় দিয়ে আসর শেষ করতে চায় জামাল ভূঁইয়ার দল। 

মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬ টায় মাঠে নামবে বাংলাদেশ ও সিঙ্গাপুর। খেলা হবে ন্যাশনাল স্টেডিয়াম সিঙ্গাপুরের মাঠে। শেষ ম্যাচ জিতলেও বাংলাদেশের পরের পর্বে যাওয়ার সুযোগ নেই। তবে টেবিলে ভারতের আগে থাকবে হামজা চৌধুরী-সামিত সোমরা।

সিঙ্গাপুরের ম্যাচের আগে র‍্যাঙ্কিংয়ে ৭৮ ধাপ এগিয়ে থাকা ভিয়েতনামের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলেছিল কোচ হাভিয়ের ক্যাবরেরার দল। সেই ম্যাচে শুরুর একাদশে বংশোদ্ভূত পাঁচ ফুটবলার হামজা চৌধুরী, শমিত সোম, জায়ান আহমেদ, তারিক কাজী ও ফাহমিদুল ইসলামকে রেখেও ৩-০ গোলের বড় হারে প্রস্তুতি সেরেছিল বাংলাদেশ।

সিঙ্গাপুরের ম্যাচ নিয়ে আশাবাদী বাংলাদেশের কোচ হাভিয়ে ক্যাবরেরা বলেছেন, ‘আমরা যেমন আশা করেছিলাম তার চেয়ে কম পয়েন্ট পেয়েছি। তবে বাছাইপর্বে আমরা খুব ভালো করেছি। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ জিতে ভালোভাবে শেষ করতে চাই যেন আমরা তিন পয়েন্ট নিয়ে শেষ করতে পারি। দলটির বিপক্ষে প্রথম ম্যাচ খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছিল।’

অধিনায়ক জামাল ভূঁইয়া বেশ ইতিবাচক, ‘বাংলাদেশ দলের জন্য ৮ পয়েন্ট পাওয়া হবে অত্যন্ত ইতিবাচক। আমার মনে হয় পুরো বাছাইপর্বে আমরা খুব খারাপ খেলিনি। সামনে আমাদের একটা কাজ বাকি এবং সেই কাজটা করতে সবাই প্রস্তুত।’

সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ মোট চারবার সাক্ষাৎ করেছে যেখানে দুটি ড্র ছাড়া আর কোনো সাফল্য নেই দলটির। অবশ্য ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ৩৩ ধাপ এগিয়ে ১৪৮তম স্থানে সিঙ্গাপুর। টেবিলের ৫ পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান তিনে, চারে আছে ভারত। সবার উপরে সিঙ্গাপুর এবং দুইয়ে হংকং, চায়না।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: এএফসি এশিয়ান কাপক্যাবরেরাজামালজায়ানবাংলাদেশভারতলিড স্পোর্টসসিঙ্গাপুরহামজা
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকায় ভারতের পরবর্তী হাইকমিশনার কে হচ্ছেন

মার্চ ৩১, ২০২৬

রাহুলের মৃত্যু: জট খুলছে না, বরং বাড়ছে রহস্য

মার্চ ৩১, ২০২৬

৫ এপ্রিল ইস্টার সানডে

মার্চ ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

শিকাগোতে আন্তর্জাতিক প্রতিযোগিতায় বুয়েট টিমের সাফল্য

মার্চ ৩১, ২০২৬

সিঙ্গাপুরে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ

মার্চ ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT