চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিয়ে যা বলছেন সাকিব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪৩ পূর্বাহ্ন ০৭, নভেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

ভারতে চলতি বিশ্বকাপে বাংলাদেশের সেমিফাইনাল খেলার স্বপ্ন শেষ হয়ে গেছে অনেক আগেই। ২০২৫ আসরে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিশ্চিত করার সুযোগ এখনও আছে সাকিব আল হাসানের দলের। শ্রীলঙ্কাকে হারিয়ে আশাটা বাঁচিয়ে রাখলেও এখনও কঠিন পথই সামনে। শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় দরকার। পেলে ভালো, না পেলেও সুযোগ থাকবে। সঙ্গে অবশ্যই তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর দিকেও।

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে সোমবার লঙ্কানদের ৩ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। টানা ছয় হারের পর আসরে দ্বিতীয় জয়ের দেখা পেয়েছে টিম টাইগার্স। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে বিশ্বমঞ্চে অজিদের বিপক্ষে শেষ ম্যাচটি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে সাকিবদের জন্য। দশ দলের ওয়ানডে বিশ্বকাপের সেরা আট দল খেলবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে।

পয়েন্ট টেবিলে আট বা আরও উপরে থেকে বিশ্বকাপ শেষ করা প্রসঙ্গে ৩৬ বর্ষী সাকিব বলেছেন, ‘আজকের ম্যাচটি পরের ম্যাচ খেলতে আমাদের কিছুটা হলেও আত্মবিশ্বাস দেবে। তবে অস্ট্রেলিয়া অবশ্যই অনেক ভালো দল। আমাদের আজকের ম্যাচটাও ভালো ছিল। জয়ের ধারা বজায় রাখতে পারলে ভালো একটা ম্যাচ খেলতেও পারি। আমাদের বিশ্বাস আছে। সামনে আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ ম্যাচ। সেটা যদি জিতি তাহলে মোটামুটি হয়তো নিশ্চিত থাকব আমরা কোয়ালিফাই করব। তাই আমাদের জন্য বাঁচা-মরা পরিস্থিতি। আমরা চেষ্টা করব সবকিছু দিয়ে ম্যাচটা জেতার।’

পাকিস্তানে হতে চলা আসরটিতে খেলতে বিশ্বকাপের সেরা আটে থাকতে হবে টাইগারদের। দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের সাতে আছে বাংলাদেশ। অন্যদিকে সমান ম্যাচ খেলে সমান পয়েন্টে রানরেটে পিছিয়ে টেবিলের আটে নেমে গেছে লঙ্কান দল।

Jui  Banner Campaign
ট্যাগ: ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডচ্যাম্পিয়নস ট্রফিটাইমড আউটবাংলাদেশভারতলিড স্পোর্টসশ্রীলঙ্কাসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

রিনা খান, ছবি: নাহিয়ান ইমন

সংরক্ষিত আসনে এমপি হতে চান রিনা খান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: ঠাকুরগাঁওয়ে রিকশা ভ্যানে করে নির্বাচনী প্রচারে মির্জা ফখরুল।

ঠাকুরগাঁওয়ে রিকশা ভ্যানে চেপে জনতার দুয়ারে মির্জা ফখরুল

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: শহীদ ওসমান হাদি

হাদি হত্যাকাণ্ডের তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন।

নির্বাচনকে বাধাগ্রস্ত করতে বন্দরে আন্দোলন চলছে: নৌ উপদেষ্টা

ফেব্রুয়ারি ৮, ২০২৬

ভোটের তথ্য-অভিযোগ জানাতে চালু ‘নির্বাচন বন্ধু হটলাইন-৩৩৩’

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT