চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে বাংলাদেশকে যা করতে হবে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১৪ অপরাহ্ন ০৭, নভেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

পাকিস্তানে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার টিকিট নিশ্চিত করতে বাংলাদেশের সামনে কঠিন হিসাব-নিকাশ। আর সোজা হিসাবটা হল, বিশ্বকাপে সেরা আট দলের মধ্যে থাকলে মিলবে ওই টুর্নামেন্টে খেলার সুযোগ। সবশেষ শ্রীলঙ্কাকে হারিয়ে আশাটা বাঁচিয়ে রেখেছে সাকিব আল হাসানের দল। শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় দরকার। পেলে ভালো, না পেলেও সুযোগ থাকবে। সঙ্গে অবশ্যই তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর জয়-পরাজয়ের দিকে।

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে সোমবার লঙ্কানদের ৩ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। টানা ছয় হারের পর আসরে দ্বিতীয় জয়ের দেখা পেয়েছে টিম টাইগার্স। তাতে লঙ্কানদের সমান ৪ পয়েন্ট নিয়েও রানরেটে এগিয়ে টেবিলের ৭ নম্বরে এখন লাল-সবুজের দল। সাকিবদের শেষ ম্যাচ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অজিদের বিপক্ষে, শনিবার।

বাংলাদেশের বিপক্ষে হারা শ্রীলঙ্কার পয়েন্ট ৪, টেবিলের আটে আছে কুশল মেন্ডিসের দল। লঙ্কানদের শেষ ম্যাচ নিউজিল্যান্ডের বিপক্ষে। অন্যদিকে নেদারল্যান্ডসেরও পয়েন্ট ৪, আছে নয় নম্বরে। ডাচদের বাকি দু-ম্যাচ, শেষ দুই ম্যাচে ইংল্যান্ড ও ভারতের বিপক্ষে নামবে। দশ দলের পয়েন্ট টেবিলে তলানিতে থাকা বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ইংলিশদের পরের দুই ম্যাচের একটি আবার শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে।

স্বাগতিক হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সরাসরি খেলার সুযোগ পাবে পাকিস্তান। বিশ্বকাপের পয়েন্ট টেবিল অনুসারে এখন মূলত সাত বা আট নম্বর দল হয়ে আসরে অংশগ্রহণ করতে লড়াই চালাবে বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও ইংল্যান্ড।

অস্ট্রেলিয়াকে হারালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাওয়ার বাংলাদেশের সম্ভাবনা বেড়ে যাবে, কিন্তু তখনও তাকিয়ে থাকতে হবে অন্য তিন দলের দিকে। সম্ভাবনা আছে বাংলাদেশ, ইংল্যান্ড, নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কার সবারই। এই দলগুলোর পয়েন্ট সমান হয়ে যাওয়ারও সম্ভাবনা আছে। সেক্ষেত্রে নেট রানরেটে নির্ধারিত হবে অবস্থান।

অন্যদিকে অজিদের বিপক্ষে যদি বাংলাদেশ হারে, সেক্ষেত্রে বাকি তিন দলের যেকোনো দু-দলকে শেষ সবকটি ম্যাচে হারতে হবে। তখনও রানরেটে এগিয়ে থাকতে হবে টিম টাইগার্সকে।

Jui  Banner Campaign
ট্যাগ: ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডচ্যাম্পিয়নস ট্রফিপাকিস্তানবাংলাদেশলিড স্পোর্টসশ্রীলঙ্কাসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

ওবামাকে বানরের সঙ্গে তুলনা করে ট্রাম্পের শেয়ার করা ভিডিও সরাল হোয়াইট হাউস

ফেব্রুয়ারি ৭, ২০২৬

হামজার পায়ে প্লাস্টার, সামাজিক মাধ্যেম ছড়িয়ে পড়া ছবির সত্যতা জানাল বাফুফে

ফেব্রুয়ারি ৭, ২০২৬

বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৪৯০ কর্মকর্তা নিয়োগ দিয়েছে সরকার

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ভোটের দুইদিন পর প্রাথমিক পর্যবেক্ষণ প্রকাশ করবে ইউরোপীয় ইউনিয়ন

ফেব্রুয়ারি ৭, ২০২৬

নির্বাচনে দুর্গম ভোট কেন্দ্রের নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT