চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টানা দুম্যাচ জিতে ফুরফুরে মেজাজে আফঈদা-উমেলারা

মেয়েদের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৮ অপরাহ্ন ১৪, জুলাই ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

বাংলাদেশে বসেছে এবারের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ আসর। প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারানোর পর দ্বিতীয় ম্যাচে নেপালকে হারিয়েছে বাংলাদেশ। আসরে টানা দুই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে শীর্ষে আফঈদা খন্দকারের দল। তারা সময় কাটাচ্ছেন বেশ ফুরফুরে মেজাজে।

ম্যাচ ডে’র আগের বিরতিতে নিজেদের ফিটনেস ধরে রাখতে বাংলাদেশ দল হোটেলে সাঁতার এবং হালকা ব্যায়াম করেছে। সোমবার কোন অনুশীলন করেনি বাংলাদেশ দল।

অধিনায়ক আফঈদা খন্দকার অডিও বার্তায় বলেছেন, ‘গতকাল নেপালের বিপক্ষে আমরা ম্যাচটি জিতেছি। আল্লাহর রহমতে আমরা যেটা চেয়েছি সেটাই হয়েছে। তাই আজকে আমরা রিকোভারি সেশন করেছি। সাঁতারে আমরা বেশ উপভোগ করেছি। আগামীকালের ম্যাচ নিয়ে কোচ আমাদের সাথে বসবেন এবং যেভাবে বলবেন সেভাবে পরিকল্পনা বাস্তবায়ন করার চেষ্টা করব।’

বসুন্ধরা কিংস অ্যারেনায় সাফের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৯-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে টানটান উত্তেজনায় শেষ মিনিটে তৃষ্ণা রাণীর গোলে নেপালকে ৩-২তে হারিয়ে পূর্ণ ছয় পয়েন্ট পেয়েছে লাল-সবুজের দলটি।

ট্যাগ: আফঈদাউমেলানেপালবাংলাদেশলিড স্পোর্টসশ্রীলঙ্কাসাফ চ্যাম্পিয়নশিপ
শেয়ারTweetPin

সর্বশেষ

রাজধানীতে অস্বাভাবিক হারে ভোটার স্থানান্তর বিষয়ে কমিশনকে অবহিত করেছে বিএনপি

ফেব্রুয়ারি ১, ২০২৬

সহিংসতার আশঙ্কা থাকলেও শান্তিপূর্ণ পরিবেশের আশা ছাড়ছেন না পররাষ্ট্র উপদেষ্টা

ফেব্রুয়ারি ১, ২০২৬

তারেক রহমানের পক্ষে ভোট চেয়েছেন শর্মিলা রহমান সিঁথী

ফেব্রুয়ারি ১, ২০২৬

২১ বছর পর খুলনা যাচ্ছেন তারেক রহমান

ফেব্রুয়ারি ১, ২০২৬
ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট হ্যাক যাচাই সহজ: জুলকারনাইন সায়ের

ফেব্রুয়ারি ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT