চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ সিরিজে নেই বাবর-সাইম, পাকিস্তান দলে ৬ নতুন মুখ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৫ অপরাহ্ন ০৪, মার্চ ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসছে পাকিস্তান ক্রিকেট দল। সিরিজ সামনে রেখে দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আসন্ন সিরিজটিতে সফরকারীদের নেতৃত্ব দেবেন দলের বাঁহাতি পেসার শাহিন শাহ আফ্রিদি।

বুধবার ১৫ সদস্যের দল জানায় পিসিবি। দলে চমক রাখা হয়েছে বেশ। ডাক পেয়েছেন ওভিষেকের অপেক্ষায় থাকায় ৬ ক্রিকেটার। বাদ পড়েছেন অভিজ্ঞ ক্রিকেটার বাবর আজম। স্কোয়াডে জায়গা পাননি অলরাউন্ডার সাইম আইয়ুবও। আর ইনজুরিতে পড়ার কারণে অনেক আগেই ছিটকে গেছেন ফখর জামান।

অভিষেকের অপেক্ষায় থাকায় ৬ ক্রিকেটার হলেন- আব্দুল সামাদ, মাজ সাদাকাত, মোহাম্মদ গাজি ঘোরি, সাদ মাসুদ, সাহিবজাদা ফারহান ও শামিল হুসেইন। এদের মধ্যে সামাদ, সাদাকাত, সাদ মাসুদ ও শামিল হুসেইন সম্প্রতি পাকিস্তান শাহিনসের হয়ে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে খেলেছেন। আর সাহিবজাদা ফারহান টি-টুয়েন্টি ক্রিকেটে পাকিস্তানের তারকা মুখ।

সূচি অনুযায়ী আগামী ৯ মার্চ ঢাকায় পৌঁছাবে পাকিস্তান। ১০ মার্চ অনুশীলন সেশন শেষে ১১ মার্চ মাঠে গড়াবে প্রথম ওয়ানডে। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে হবে যথাক্রমে ১৩ ও ১৫ মার্চ। সিরিজের সব ম্যাচ গড়াবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

গত বছরের জুলাইয়ের পর এটিই হবে পাকিস্তানের দ্বিতীয় বাংলাদেশ সফর। সবশেষ সফরে টি-টুয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। এর আগে ২০২৫ সালের মে-জুনে ঘরের মাঠে বাংলাদেশকে ৩-০তে হোয়াইটওয়াশ করে পাকিস্তান।

পাকিস্তান দল: শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), আব্দুল সামাদ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফয়সাল আকরাম, হারিস রউফ, হুসাইন তালাত, মায়াজ সাদাকাত, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মোহাম্মদ গাজি ঘোরি, সাদ মাসুদ, সাহিবজাদা ফারহান, সালমান আলি আঘা ও শামিল হুসেইন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়ানডে সিরিজপাকিস্তানবাবরবাংলাদেশলিড স্পোর্টসসাইম
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশ সিরিজে নেই বাবর-সাইম, পাকিস্তান দলে ৬ নতুন মুখ

মার্চ ৪, ২০২৬

তিশা–অথৈ দ্বন্দ্ব: যা বললেন নির্মাতা ও চিত্রনাট্যকার

মার্চ ৪, ২০২৬

উত্তেজনা সৃষ্টি করে পিছিয়ে গেল যশের ‘টক্সিক’!

মার্চ ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

খামেনির স্থলাভিষিক্ত হলেই লক্ষ্যবস্তু করা হবে: ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী

মার্চ ৪, ২০২৬

অ্যাকশন অবতারে মেহজাবীন, হ্যাকার প্রীতম!

মার্চ ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT