এই খবরটি পডকাস্টে শুনুনঃ
এবারের টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ থাকলেও শেষপর্যন্ত খেলেনি বাংলাদেশ। আইসিসি এবং বিভিন্ন অংশীজনদের আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টার পরও নিজেদের অবস্থানে অনড় ছিল বাংলাদেশ সরকার। এভাবে বিশ্বকাপে খেলতে না পারার ব্যাপারটিকে পাকিস্তানের বিশাল ষড়যন্ত্র বলছেন বিসিবি’র সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল হক।
আইপিএল থেকে পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেয়ার কারণে বাংলাদেশ ভারতে খেলতে যেতে অস্বীকৃতি জানায়। পরে ভোটাভুটির মাধ্যমে সিদ্ধান্ত আসে বাংলাদেশের পরিবর্তে অন্যকোন দলকে নেয়া হবে। পরে স্কটল্যান্ডকে বাংলাদেশের জায়গায় নেয়া হয়।
পিসিবি সভাপতি মোহসিন নাকভিকে দোষারোপ করে বিসিবির সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল হক বলেছেন, ‘ক্রিকেট প্রশাসক হিসেবে আমার প্রধান দৃষ্টি থাকবে সততা ও প্রতিশ্রুতির উপর। আমিনুল ইসলাম, সম্ভবত সরল মনের ছিলেন। বর্তমান এসিসি সভাপতি মহসিন নাকভি তাকে ভারতে না যেতে রাজি করিয়েছিলেন। দিন শেষে কে জিতেছে?’
‘আমি শুরু থেকেই অবস্থান স্পষ্ট করেছিলাম। সবসময় বিশ্বাস করতাম যে বাংলাদেশ সরকার, বিশেষ করে তৎকালীন ক্রীড়া উপদেষ্টার। সিদ্ধান্তটি সঠিক ছিল না। মোস্তাফিজুর রহমানকে ভারতে আইপিএলে খেলতে না দেয়ার কারণে এত কঠোর সিদ্ধান্তের কোন যুক্তি ছিল না।’
ভারতে বিশ্বকাপ খেলতে যেতে অস্বীকৃতি জানানোয় বাংলাদেশের আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবছর ভারতের দ্বিপাক্ষিক সিরিজ রয়েছে বাংলাদেশে। সফরে ভারত দল না আসলে আরও ক্ষতির মুখোমুখি হবে বিসিবিকে।


