চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হারিসের সেঞ্চুরি, হোয়াইটওয়াশ এড়াতে পারল না বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫৬ পূর্বাহ্ন ০২, জুন ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

প্রথম দুই টি-টুয়েন্টিতে হেরে সিরিজ আগেই হাতছাড়া হয়েছে বাংলাদেশ। তৃতীয় শেষ টি-টুয়েন্টিতে পারভেজ ইমন ও তানজিদ তামিমের দুরন্ত শুরুর পর পাকিস্তানকে ১৯৭ রানের লক্ষ্য দিয়েছিল টিম টাইগার্স। হোয়াওয়াটওয়াশ এড়ানোর মিশনে তাও যথেষ্ট হয়নি। মোহাম্মদ হারিসের সেঞ্চুরিতে ৭ উইকেটে হেরেছে টিম টাইগার্স।

ক্যারিয়ারের আগে ১৬ টি-টুয়েন্টিতে সর্বোচ্চ ৪১ রান করেছিলেন হারিস। ১৭তম ম্যাচে নেমে প্রথম পঞ্চাশ স্পর্শ করেন। সেটাকে সেঞ্চুরিতে টেনে নেন পাকিস্তান উইকেটরক্ষক ব্যাটার। ৪৫ বলে সেঞ্চুরি ছোঁয়া ইনিংসে ছিল ৮টি চার ও ৬টি ছক্কার মার। ৪৬ বলে ১০৭ রানের অপরাজিত ইনিংস খেলে পাকিস্তানের জয় নিশ্চিত করেন হারিস।

লাহোরে টসে হেরে আগে ব্যাটে নামে বাংলাদেশ। নির্ধারিত ওভার শেষে ৬ উইকেটে ১৯৬ রানের সংগ্রহ গড়ে। জবাবে নেমে ১৭.২ ওভারে জয়ের বন্দরে নোঙর করে পাকিস্তান।

পাকিস্তানকে রানতাড়ায় পাঠিয়ে প্রথম ওভারেই উইকেট তুলে নেন মিরাজ। শাহিবজাদা ফারহানকে ফেরান। সাইম আইয়ুব ও মোহাম্মদ হারিস মিলে দ্বিতীয় উইকেট জুটিতে যোগ করেন আরও ৯২ রান। দলীয় ১০০ রানে সাইম ফিরে যান। দুটি চার ও চারটি ছক্কায় করেন ২৯ বলে ৪৫ রান।

১৩৭ রানে তৃতীয় উইকেট হারায় স্বাগতিক দলটি। দুটি করে চারও ছক্কায় ১৩ বলে ২৬ রান করে ফেরেন হাসান নাওয়াজ। পরে সালমান আগাকে নিয়ে জয় নিশ্চিত করেন হারিস। ৭ ছক্কা ও ৮ চারে ৪৬ বলে ১০৭ রান করেন হারিস। ১২ বলে ১৫ রান করেন সালমান।

টাইগার বোলারদের মধ্যে মিরাজ ২টি এবং তানজিম সাকিব একটি উইকেট নেন।

Reneta

এর আগে ব্যাটে নেমে বাংলাদেশকে দারুণ শুরু এনে দেন ইমন ও তানজিদ। উদ্বোধনীতে ১১০ রানের জুটি গড়েন দুজনে। টি-টুয়েন্টিতে উদ্বোধনীতে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ উদ্বোধনী জুটি এটি। আগেরটি ছিল রনি তালুকদার ও লিটন দাসের ১২৪ রান। ২০২৩ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে উদ্বোধনী জুটিতে এই সংগ্রহ গড়েছিলেন দুজনে।

১০.৪ ওভারে তানজিদ ফিরে গেলে জুটি ভাঙে। তিনটি করে চার ও ছক্কায় ৩২ বলে ৪২ রান করেন এই ওপেনার। পরের ওভারে ফিরে যান ইমন। ৭টি চার ও চারটি ছক্কায় করে ৩৪ বলে ৬৬ রান। এরপর লিটন-হৃদয় জুটি যোগ করেন আরও ৪৯ রান। ১৬.৩ ওভারে দলীয় ১৬২ রানে লিটন ফেরেন ১৮ বলে ২২ রান করে।

১৭১ রানে চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ। শামীম ফিরে যান ৮ রান করে। ১ রান যোগ করেই হৃদয় ফেরেন। দুটি চার ও এক ছক্কায় হৃদয় করেন ১৮ বলে ২৫ রান। ১৯.১ ওভারে ১৮৪ রানে মিরাজ ফিরে যান ১ রান করে। পরে জাকের ও তানজিম মিলে স্কোর পৌঁছান ১৯৬ রানে। জাকের ৯ বলে ১৫ এবং তানজিম ৩ বলে ৮ রান করেন।

পাকিস্তান বোলারদের মধ্যে আব্বাস আফ্রিদি ও হাসান আলি দুটি করে উইকেট নেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: টি-টুয়েন্টি সিরিজবাংলাদেশ-পাকিস্তানমিরাজলাইভলাহোরলিটনলিড স্পোর্টসহারিস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বাংলাদেশে সংখ্যালঘুর ওপর হামলার অভিযোগে উদ্বেগ প্রকাশ ভারতীয় পার্লামেন্টের

মার্চ ১৩, ২০২৬

সিরিজ জয়ে চোখ রেখে পাকিস্তানকে ব্যাটে পাঠিয়েছে বাংলাদেশ

মার্চ ১৩, ২০২৬

চঞ্চল–মোশাররফের বড় পর্দায় ফেরা!

মার্চ ১৩, ২০২৬
ছবি: প্রতিনিধি

গোপালগঞ্জে সাংবাদিককে পিটিয়ে আহত করেছে ছাত্রদল নেতাকর্মীরা

মার্চ ১৩, ২০২৬

সরাসরি মিরপুর: বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় ওয়ানডে

মার্চ ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT