চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানকে দাপটে হারিয়ে সিরিজ শুরু বাংলাদেশের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১৯ অপরাহ্ন ২৫, অক্টোবর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

পাকিস্তান মেয়েদের বিপক্ষে টি-টুয়েন্টিতে জয় দিয়ে সিরিজ শুরু করল বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নিগার সুলতানা জ্যোতির দল সফরকারীদের ৫ উইকেটে হারিয়েছে।

তিন ম্যাচের সিরিজে প্রথমটি জিতে ১-০তে এগিয়ে গেল টিম টাইগ্রেস। টি-টুয়েন্টিতে বাংলাদেশের সেরা বোলিংয়ের নিজের রেকর্ড ভেঙেছেন বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার।

৮২ রানের লক্ষ্যে নেমে বাংলাদেশের দুই ওপেনার শামিমা সুলতানা ও মুর্শিদা খাতুন খুবই ধীর ব্যাটিং করেন। চতুর্থ ওভারে রানআউট হন ওপেনার শামিমা সুলতানা। পাওয়ার প্লেতে এক উইকেট হারিয়ে টাইগ্রেসরা তুলতে পারে মাত্র ২০ রান।

শামিমার বিদায়ের পর মুর্শিদা ও সোবহানা মোস্তারি ২১ রানের জুটি গড়েন। ১৬ রান করে সোবহানার বিদায়ের পর ২৪ রানের আরেকটি জুটি গড়েন জ্যোতি ও মুর্শিদা। পাকিস্তানের বোলিংয়ে বাংলাদেশের উপর তৈরি হওয়া চাপ এ জুটিতে কিছুটা স্বস্তি আনে।

শেষদিকে অধিনায়ক জ্যোতির দায়িত্বশীল ব্যাটিংয়ে ১৯.৩ ওভারে ৮৬ রান করে বাংলাদেশ। ৫ উইকেটের বড় জয় তোলে টিম টাইগ্রেস। সর্বোচ্চ ২৯ রান করেন ডানহাতি ব্যাটার জ্যোতি। দ্বিতীয় সর্বোচ্চ ২২ রান আসে মুর্শিদা খাতুনের থেকে।

এরআগে চট্টগ্রামে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক জ্যোতি। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৮ রানে ৫ উইকেট নিয়ে রেকর্ড গড়েন বাঁহাতি স্পিনার নাহিদা। তার দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তান মাত্র ৮২ রানে অলআউট হয়।

Reneta

টি-টুয়েন্টিতে বাংলাদেশের সেরা বোলিংয়ের আগের রেকর্ডটিও ছিল ২৩ বর্ষী নাহিদার দখলে। ২০২২ সালে জানুয়ারিতে কুয়ালালামপুরে কেনিয়ার মেয়েদের বিপক্ষে ৩.৪ ওভার বল করে একটি মেডেনসহ ১২ রানে ৫ উইকেট নিয়েছিলেন বাঁহাতি অর্থোডক্স স্পিনার।

প্রায় দুবছর পর আবারও রেকর্ড নতুন করে গড়লেন নাহিদ। চট্টগ্রামে ৩.৪ ওভার বল করে একটি মেডেনসহ ৮ রানে ৫ উইকেট নিলেন। বাংলাদেশের সেরা নিজের রেকর্ড নিজেই ভাঙলেন।

পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ২০ রান আসে টপঅর্ডারের বিসমাহ মারুফের থেকে। ওপেনার মুনিবা আলী ১৬ এবং নাতালিয়া পারভেজ ১৫ রান করেন। অধিনায়ক নিদা দ্বার করেন ১৪ রান।

বাংলাদেশের পক্ষে সুলতানা খাতুন, রাবেয়া খান এবং স্বর্ণা আক্তার একটি করে উইকেট নেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কেনিয়াচট্টগ্রামজ্যোতিনাহিদাপাকিস্তানবাংলাদেশবিসিবিমিসমাহমুনিবামুর্শিদালিড স্পোর্টসস্বর্ণা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: এআই।

বিয়ের আগে যেসব প্রশ্ন জানা জরুরি, সহজ হবে সঠিক সিদ্ধান্ত

মার্চ ২৬, ২০২৬

সিনেমা না দেখেও আমিরের মুখে ‘ধুরন্ধর ২’-এর প্রশংসা!

মার্চ ২৬, ২০২৬

চ্যানেল আইয়ের সংগ্রহে রবীন্দ্রনাথের দুর্লভ দুই ইংরেজি গ্রন্থ

মার্চ ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

শ্রীমঙ্গলে ২ দিনব্যাপী স্বাধীনতা উৎসব

মার্চ ২৬, ২০২৬
জার্মানির প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্তোরিয়ুস

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বিশ্ব অর্থনীতির জন্য বিপর্যয়কর: জার্মান প্রতিরক্ষামন্ত্রী

মার্চ ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT