চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের ফুটবল উন্নয়নে মরোক্কান ফেডারেশনের সহযোগিতার প্রস্তাব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫২ অপরাহ্ন ০২, জুলাই ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

মরক্কোর রাবাতে অবস্থিত রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশন পরিদর্শন করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এসময় ফেডারেশনের সেক্রেটারি জেনারেল তারিক নাজেম এবং ডিরেক্টর হাসান খারবোশ তাকে স্বাগত জানান এবং ফেডারেশনের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।

পরিদর্শনের সময় উপদেষ্টাকে ফেডারেশনের ফুটবল কমপ্লেক্সের বিভিন্ন অবকাঠামো-প্রশিক্ষণ মাঠ, আধুনিক মেডিকেল ও রিহ্যাবিলিটেশন সেন্টার, ফিটনেস ইউনিটসহ অন্যান্য ক্রীড়া সুবিধাসমূহ ঘুরিয়ে দেখানো হয়। এসময় কর্মকর্তারা মরক্কোর ফুটবলের কাঠামো, খেলোয়াড় উন্নয়ন এবং ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। আলোচনাকালে ফেডারেশনের পক্ষ থেকে বাংলাদেশের ফুটবলের উন্নয়নে প্রশিক্ষণ ও কারিগরি সহায়তাসহ সার্বিক সহযোগিতার প্রস্তাব দেয়া হয়।

ফেডারেশনের আন্তরিক আতিথেয়তার জন্য ধন্যবাদ জানিয়ে উপদেষ্টা মরক্কোর জাতীয় দলের সাম্প্রতিক অর্জন, বিশেষ করে সর্বশেষ ফিফা বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্সের জন্য অভিনন্দন জানান। তিনি উল্লেখ করেন, বাংলাদেশে মরক্কো জাতীয় দলের বিপুল সংখ্যক অনুরাগী রয়েছে।

এ প্রেক্ষাপটে দুই দেশের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ আয়োজনের প্রস্তাব করেন, যা ক্রীড়াক্ষেত্রে দুই দেশের পারস্পরিক বন্ধুত্ব ও সহযোগিতা জোরদারে ভূমিকা রাখবে। এছাড়া আন্তর্জাতিক মানের একটি ফুটবল ইকোসিস্টেম গড়ে তুলতে মরোক্কোর পরামর্শ, দৃষ্টিভঙ্গি ও অভিজ্ঞতা বিনিময়ের উপরও গুরুত্বারোপ করেন উপদেষ্টা।

উভয় পক্ষই আশা প্রকাশ করেন, এ পরিদর্শনের মাধ্যমে বাংলাদেশ ও মরক্কোর মধ্যে ফুটবল উন্নয়ন ও ক্রীড়া বিষয়ক সহযোগিতার একটি কার্যকর ও টেকসই ভিত্তি গড়ে উঠবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ক্রীড়া উপদেষ্টাখারবোশতারিকবাংলাদেশমরক্কোলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

স্বামী রাহুলকে হারিয়ে যা বললেন অভিনেত্রী প্রিয়াঙ্কা

মার্চ ৩০, ২০২৬

বল টেম্পারিংয়ের কারণে ৫ রান পেনাল্টি, শেষ ওভারে হারল মোস্তাফিজ-ইমনদের লাহোর

মার্চ ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকার দুই সিটিসহ পাঁচ সিটি করপোরেশনে মেয়র পদে এনসিপির প্রার্থী ঘোষণা

মার্চ ২৯, ২০২৬

সারা দেশে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

মার্চ ২৯, ২০২৬

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী আসিফ মাহমুদ

মার্চ ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT