চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এমবিএ অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল হাসান, সম্পাদক সাইফ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২০ অপরাহ্ন ২৫, সেপ্টেম্বর ২০২২
শিক্ষা
A A

বাংলাদেশ এমবিএ অ্যাসোসিয়শেন (বিএমবিএএ)’র নির্বাচনে নাজমুল হাসান এমবিএ এমপি সভাপতি এবং সাইফ আই মাহমুদ এমবিএ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নাজমুল হাসান সভাপতি হিসেবে পুনঃনির্বাচিত হয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) মিলনায়তনে গতকাল বাংলাদেশ এমবিএ অ্যাসোসিয়শেনর (বিএমবিএএ) ১০ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নির্বাচনের মাধ্যমে নতুন নির্বাহী কমিটি গঠিত হয়।

এ ছাড়া বিএমবিএএ-র প্রকাশনায় বাংলাদেশে প্রথম বারের মতো প্রকাশিত দেশি প্রতিষ্ঠান ও ব্র্যান্ডদের নিয়ে একটি বিজনেস কেস বুকের আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়।

বর্তমান নির্বাহী কমিটির পরিচালনায় ও নাজমুল হাসান সভাপতিত্বে এই সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক শেখ আবুল হাশেম এমবিএসহ কমিটির অন্যান্যরা।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ-এর পরিচালক অধ্যাপক মোহাম্মদ আব্দুল মোমেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিএইচপি গ্রুপের চেয়ারম্যান সুফি মিজানুর রহমান এবং আকিজ ভেঞ্চার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ আলমগীর।

আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মিজানুর রহমান, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, দেশি ও বহুজাতিক প্রতিষ্ঠানের প্রধান শীর্ষ কর্তাসহ এমবিএ পেশাজীবিরা।

Reneta

বাংলাদেশ এমবিএ অ্যাসোসিয়েশন বাংলাদেশে এমবিএ ডিগ্রীধারীদের সবচেয়ে পুরোনো ও ঐতিহ্যবাহী সংগঠন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর শুরুর দিককার এমবিএ ডিগ্রীধারী এবং করাচি বিশ্ববিদ্যালয়ের আইবিএ, হার্ভার্ড বিজনেস স্কুল, ওয়ার্টন বিজনেস স্কুল ও স্ট্যানফোর্ড বিজনেস স্কুলের মতো শিক্ষা প্রতিষ্ঠানের বাংলাদেশি এমবিএদের নিয়ে ১৯৮৬ সালে এই সংগঠন যাত্রা শুরু করে। বর্তমানে এর সঙ্গে যুক্ত হয়েছেন দেশের শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠানের এমবিএ ডিগ্রিধারীরা।

বিএমবিএএ এর প্রতিষ্ঠাকালীন উদ্দেশ্যের সঙ্গে প্রতিজ্ঞাবদ্ধ থেকে দেশের এমবিএ ডিগ্রিধারী পেশাজীবিদের পেশাগত উন্নয়নে কাজ করছে। একই সঙ্গে এই সংগঠন দেশের ব্যবসায় খাত ও এ সংক্রান্ত সরকারি কার্যক্রমে পরামর্শ ও সহায়তা প্রদান করে জাতীয় নীতিনির্ধারণী কার্যক্রমে অংশগ্রহণ করে যাচ্ছে।

Jui  Banner Campaign
ট্যাগ: নাজমুল হাসান পাপন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: পল্লবী লাল মাঠে আয়োজিত জনসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

দেশ পুনর্গঠনই আমাদের লক্ষ্য: তারেক রহমান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নির্বাচন স্থগিতের গুজবে কান না দেওয়ার আহ্বান ইসির

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম

রোববার সন্ধ্যায় বিটিভিতে ভাষণ দেবেন নাহিদ ইসলাম

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ধর্মঘটের মধ্যেও চট্টগ্রাম বন্দর সচল থাকার দাবি বন্দর চেয়ারম্যানের

ফেব্রুয়ারি ৮, ২০২৬
রিনা খান, ছবি: নাহিয়ান ইমন

সংরক্ষিত আসনে এমপি হতে চান রিনা খান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT