চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বাংলাদেশ মাহমুদউল্লাহকে অপচয় করছে’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৬ অপরাহ্ন ২৫, অক্টোবর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

সাউথ আফ্রিকার বিপক্ষে ছয়ে নেমে ১১১ বলে ১১১ রানের অনবদ্য ইনিংস খেলেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ৮১ রানে ৬ ব্যাটারকে হারানোর পর ধ্বংসস্তূপে দাঁড়িয়ে টাইগারদের হাল ধরেন অভিজ্ঞ তারকা। ব্যাটিং অর্ডারে তাকে নিচের দিকে নামানোর সমালোচনা করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক মিজবাহ উল হক।

বিশ্বআসরের স্কোয়াডে ডাক পেলেও মাহমুদউল্লাহ কোন পজিশনে ব্যাট করতে নামবেন সেটা নিয়ে ছিল ধোঁয়াশা। এক পর্যায়ে টিম ম্যানেজমেন্টের পরিকল্পনায় ৩৮ বর্ষী তারকাকে আটেও নামতে হয় নিউজিল্যান্ডের বিপক্ষে।

স্পোর্টস অনুষ্ঠানে মিজবাহ বলেছেন সেটি নিয়েই, ‘অনেক দারুণ খেলেছে। ২০১৫ বিশ্বকাপেও মাহমুদউল্লাহ দুটি সেঞ্চুরি করেছিল। ইংল্যান্ডের বিপক্ষে দারুণ এক সেঞ্চুরি পেয়েছিল। আজ পেসের বিপক্ষে আধিপত্য দেখিয়েছে বেশ। এটি বিশ্বকাপে তার তৃতীয় সেঞ্চুরি। সবকটিই ভালো প্রতিপক্ষের বিপক্ষে করেছে। আগেও বলেছি, বাংলাদেশ মাহমুদউল্লাহকে অপচয় করছে।’

মাহমুদউল্লাহকে ফিনিশার হিসেবে খেলানোর সমালোচনা করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক। টপ ও মিডল অর্ডার ব্যাটারদের নিয়মিত ব্যর্থতার পরও তাকে অর্ডারে উপরে না ওঠানোর কোনো যুক্তি খুঁজে পাননি মিসবাহ।

‘সাতে নামার আগে ম্যাচ প্রায় শেষ হয়ে যায়। এমন দারুণ ফর্মে থাকলে দল খারাপ খেললে আমার মতে তাকে আরও উপরে ব্যবহার করা উচিৎ। বুঝতে পারছি, তাকে ফিনিশারের ভূমিকা দিয়েছেন। কিন্তু দলের প্রয়োজন হলে কেন সেটা পরিবর্তন করবেন না? যেভাবে আজকে শট খেলেছেন, পিকআপ শট, এক্সট্রা কাভারের উপর ছক্কা। মাহমুদউল্লাহ পরিপূর্ণ একজন ব্যাটসম্যান, আর অভিজ্ঞও বটে।’

মাহমুদউল্লাহর অবশ্য বিশ্বকাপ দলে জায়গা পাওয়া নিয়েই জেগেছিল সংশয়। এশিয়া কাপের স্কোয়াডে না থাকায় অনেকেই তার শেষ দেখে ফেলেছিলেন। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ফিরে পারফর্ম করে বিশ্বকাপ জায়গা করে নেন সাইলেন্ট কিলার। প্রোটিয়াদের বিপক্ষে শতকটি দিয়ে ওয়ানডে বিশ্বকাপে নিজের তৃতীয় এবং আইসিসি ইভেন্টে চতুর্থ সেঞ্চুরি তুলে নিয়েছেন। ২০১৫ বিশ্বকাপে করেছিলেন যার দুটি, পরপর দুম্যাচে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ওয়ানডে বিশ্বকাপ ২০২৩পাকিস্তানবাংলাদেশমাহমুদউল্লাহমিজবাহলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

স্বামী রাহুলকে হারিয়ে যা বললেন অভিনেত্রী প্রিয়াঙ্কা

মার্চ ৩০, ২০২৬

বল টেম্পারিংয়ের কারণে ৫ রান পেনাল্টি, শেষ ওভারে হারল মোস্তাফিজ-ইমনদের লাহোর

মার্চ ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকার দুই সিটিসহ পাঁচ সিটি করপোরেশনে মেয়র পদে এনসিপির প্রার্থী ঘোষণা

মার্চ ২৯, ২০২৬

সারা দেশে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

মার্চ ২৯, ২০২৬

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী আসিফ মাহমুদ

মার্চ ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT