সৌদি আরবে ব্যবসা-বাণিজ্যে ভারত-পাকিস্তানসহ বিভিন্ন দেশের প্রাধান্য থাকলেও বর্তমানে এগিয়ে রয়েছেন বাংলাদেশি বিনিয়োগকারীরা। কনস্যুলেট ও দূতাবাসের পরামর্শে নিজ নামে ব্যবসা পরিচালনা করছেন প্রবাসীরা।
সৌদি আরবে প্রায় ৫ হাজার বাংলাদেশি বিনিয়োগকারীরা গড়ে তুলেছেন শপিং মল, হোটেল-রেস্তোরা ও নির্মাণ প্রতিষ্ঠানসহ নানা ধরণের ব্যবসা প্রতিষ্ঠান। এতে বাংলাদেশিদের কর্মসংস্থান বেড়েছে। বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ বাড়ছেই।
বাংলাদেশীদের কর্মসংস্থানের পাশাপাশি স্থানীয় সৌদি নাগরিকরাও কাজ করছেন এসব প্রতিষ্ঠানে।
জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট অফিসের কমার্শিয়াল কাউন্সিলর সৈয়দা নাহিদা হাবিবা বলেন, বাংলাদেশ দূতাবাস ও কনস্যুলেট প্রবাসী বিনিয়োগকারী নিজ নামে ব্যবসা পরিচালনায় উৎসাহ প্রদান করছেন।








