বাংলাদেশ খেলাফত মজলিস বলেছে, ফ্যাসিস্ট সরকারের বিচার ও প্রয়োজনীয় সংস্কারের আগে তারা কোনো নির্বাচন চায় না। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমেদ। বৈঠকের আগে ঐকমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান আলী রিয়াজ বলেন, বিগত সরকারের মতো আর কোনো ফ্যাসিস্ট শাসক যাতে না আসে সেজন্য প্রযোজনীয় সংস্কার করবে কমিশন।








