চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপ সেমি দিয়ে কাবাডিকে বিদায় জানালেন বাংলাদেশ অধিনায়ক

মেয়েদের কাবাডি বিশ্বকাপ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০২ অপরাহ্ন ২৩, নভেম্বর ২০২৫
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

মেয়েদের কাবাডি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে শক্তিশালী চাইনীজ তাইপের কাছে হেরে গেছে বাংলাদেশ। আসরে তৃতীয় হয়েছে স্বাগতিক দলটি। ম্যাচ দিয়ে আন্তর্জাতিক কাবাডি থেকে অবসর নিলেন লাল-সবুজের অধিনায়ক রূপালি আক্তার সিনিয়র।

ম্যাচ শুরুর আগে বাংলাদেশ কাবাডি ফেডারেশন থেকে মুকুট পরিয়ে বিদায় জানানো হয় রূপালিকে। মুকুট পরিয়ে দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। পরে ১৮-২৫ পয়েন্টের হাড্ডাহাড্ডি এক লড়াইয়ে হারে বাংলাদেশ।

ম্যাচ শেষে অবসরের আয়োজন নিয়ে রূপালী বলেছেন, ‘ফেডারেশন, সতীর্থরা যেভাবে বিদায় দিয়েছে, তাতে একটু আবেগাক্রান্ত হয়ে পড়েছিলাম ম্যাচের শুরুতে। আসলে অনেকদিন ধরে কাবাডির সাথে আছি তো, তাই। ক্যারিয়ারের কোনকিছু নিয়ে খারাপ লাগা নেই সেরকম।’

‘প্রতিযোগিতামূলক কাবাডি আর খেলা হবে না, তবে কোন না কোনভাবে কাবাডির সাথেই থাকব। এটা আমার ভালোবাসার জায়গা।’

সেমিফাইনালে হার নিয়ে রূপালি বললেন, ‘চাইনীজ তাইপে আমাদের চেয়ে অনেক শক্তিশালী। ওরা ইরানকে ১০ পয়েন্টের ব্যবধানে হারিয়েছিল। সে হিসাবে আমরা ওদের কাছে ৭ পয়েন্টে হেরেছি। ফাইনালে উঠতে পারলে অবশ্যই ভালো লাগত। তবে আমরা ব্রোঞ্জ পেয়েছি, এটাও কম নয়।’

বাংলাদেশে চলছে কাবাডি বিশ্বকাপের দ্বিতীয় আসর। এই প্রথম বিশ্বআসরের সেমিফাইনালে খেলেছে স্বাগতিকরা, পকেটে পুরেছে বিশ্বকাপের প্রথম কোন পদক।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কাবাডিকাবাডি বিশ্বকাপ ২০২৫চাইনীজ তাইপেবাংলাদেশরূপালিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

চীন–এর রাজধানী বেইজিংয়ে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার–এর সঙ্গে বৈঠক করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। ছবি: সিনহুয়া

ইরান সংকট সমাধানে ‘পাঁচ দফা উদ্যোগ’ ঘোষণা চীন ও পাকিস্তানের

মার্চ ৩১, ২০২৬

বড় ফুটবলার হয়ে উঠতে কত ত্যাগ, সেসব শোনালেন নেইমার

মার্চ ৩১, ২০২৬

ঢাকায় ভারতের পরবর্তী হাইকমিশনার কে হচ্ছেন

মার্চ ৩১, ২০২৬

রাহুলের মৃত্যু: জট খুলছে না, বরং বাড়ছে রহস্য

মার্চ ৩১, ২০২৬

৫ এপ্রিল ইস্টার সানডে

মার্চ ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT