আন্তর্জাতিক নারী দিবসে অগ্রযাত্রার বার্তা দিয়েছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভেরিফায়েড অ্যাকাউন্টে লিখেছেন তিনি। নারী ক্রিকেটারদের স্যালুট জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
নিগার সুলতানা জ্যোতি লিখেছেন, ‘সেদিন সুদূর নয়- যে দিন ধরণী পুরুষের সাথে গাহিবে নারীরও জয়। সকলকে নারী দিবসের শুভেচ্ছা।’
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছে, ‘ক্রিকেটের উজ্জ্বল নারীদের স্যালুট! যেখানে আবেগ, অধ্যবসায় এবং বিজয় উজ্জ্বল হয়।’








