বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাক্তার শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশ থেকে ফ্যাসিবাদীদের তাড়ানো হলেও দেশ এখনো ফ্যাসিবাদমুক্ত হয়নি। ফ্যাসিবাদের মৃত্যু অনিবার্য, তারা যতই ফিরে আসার চেষ্টা করুক প্রতিষ্ঠিত হতে পারবে না। জামায়াতের সিনিয়র নেতারা বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশে কল্যাণের রাজনীতি দরকার যেখানে দুর্নীতি, দখল-চাঁদাবাজি থাকবে না। একটি গোষ্ঠি দেশের প্রয়োজনীয় সংস্কার না করে যেনতেনোভাবে ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে বলেও মন্তব্য করেন জামায়াতের নেতারা।






