চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ১২ নম্বরে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১১ অপরাহ্ন ৩১, জানুয়ারি ২০২৩
- সেমি লিড, বাংলাদেশ
A A

বার্লিনভিত্তিক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) এর ‘দুর্নীতির ধারণা সূচক (সিপিআই) ২০২২’ অনুসারে দুর্নীতি প্রবণতার দিক থেকে এবার বিশ্বের সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১২তম (১০০ স্কোরের মধ্যে ২৫ পয়েন্ট)। ১৮০টি দেশের মধ্যে গতবছর ১৩তম অবস্থানের তুলনায় এক ধাপ কমে এই অবস্থানে এসেছে বাংলাদেশ।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) বেলা ১১টায় ধানমন্ডির মাইডাস সেন্টারে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র এক সংবাদ সম্মেলনে বিষয়টি উপস্থাপন করা হয়।

সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, সিপিআই অনুযায়ী বাংলাদেশের অবস্থান হতাশাজনক। এবছর সূচকে নিচের দিক থেকে বাংলাদেশের অবস্থান ১২ এবং ওপরের দিক থেকে ১৪৭। এবার বাংলাদেশ ১০০ স্কোরের মধ্যে ২৫ অর্জন করেছে। দক্ষিণ এশিয়ার ৮টি দেশের মধ্যে এবারও বাংলাদেশের অবস্থান ও স্কোর যথারীতি বিব্রতকর, আফগানিস্তানের পর দ্বিতীয় সর্বনিম্ন।

এর আগে সিপিআই ২০২১ অনুযায়ী ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশ ১৩তম অবস্থানে ছিল। আর সিপিআই ২০২০ অনুযায়ী ১৮০টি দেশের মধ্যে তালিকার নীচের দিক থেকে ১২তম অবস্থানে ছিল বাংলাদেশ। ১০০ এর মধ্যে ৪৩ স্কোরকে গড় স্কোর হিসেবে বিবেচনায় সিপিআই ২০২০ অনুযায়ী বাংলাদেশের স্কোর ২৬। যা সিপিআই ২০১৮ ও ২০১৯ এর তুলনায় অপরিবর্তিত ছিল।

এবছরের তালিকায় সোমালিয়া (১০০ স্কোরের মধ্যে ১২) সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ এবং কম দুর্নীতিতে সবচেয়ে ভাল অবস্থানে রয়েছে ডেনমার্ক (১০০ স্কোরের মধ্যে ৯০)।

১৯৯৫ সাল থেকে বেসরকারি সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল প্রতিবছর এ রিপোর্ট প্রকাশ করে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: টিআইবিদুর্নীতি
শেয়ারTweetPin

সর্বশেষ

বই থেকে বিড়াল, শেষে ক্রীড়া: আলোচনায় জাইমা রহমান

মার্চ ২৩, ২০২৬

বগুড়ার বিনোদনকেন্দ্রে মেতে উঠেছেন দর্শনার্থীরা

মার্চ ২৩, ২০২৬

২৩ মার্চ ১৯৭১: পাকিস্তান দিবস মুছে যায় প্রতিরোধের পতাকায়

মার্চ ২৩, ২০২৬

হরমুজ প্রণালিতে তেল সরবরাহ স্বাভাবিক রাখতে ট্রাম্প-স্টারমারের ফোনালাপ

মার্চ ২৩, ২০২৬

ঈদ উদযাপন শেষে আগেভাগেই নগরবাসীর রাজধানীতে ফেরা শুরু

মার্চ ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT