চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আয়ারল্যান্ডের ঘুরে দাঁড়ানোয় বিস্মিত ডোনাল্ড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:২২ অপরাহ্ন ০৬, এপ্রিল ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

মিরপুর টেস্টের তৃতীয় দিনটি ভালো যায়নি বাংলাদেশের। সারাদিনে মাত্র চারটি উইকেট নিয়েছিল সাকিব-তাইজুলরা। ইনিংস ব্যবধানে হারার শঙ্কা কাটিয়ে বাংলাদেশকে ১৩১ রানের লিড দিয়ে দিন শেষ করেছে আয়াল্যান্ড। আইরিশ ব্যাটারদের এভাবে ঘুরে দাঁড়ানোয় বিস্মিত বাংলাদেশের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। বলেছেন, ‘আয়ারল্যান্ড যে দৃঢ়তা দেখিয়েছে তাতে আমি বিস্মিত’।

বৃহস্পতিবার মিরপুরে সিরিজের একমাত্র টেস্টের তৃতীয়দিন শেষে সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন অ্যালান ডোনাল্ড। বলেছেন, ‘আমরা জানতাম যে, আজ মাঠে এসে ওদের টিকে থাকা সম্ভব হবে না। আমরা তাদের অসম্মান করছি না। টেক্টর ও মুর প্রাথমিকভাবে যা করেছে তা অনবদ্য।’

‘এরপর টাকার যে ইনিংসটি খেলেছে তা চমৎকার ছিল। আমাদের স্পিনারদের ও সিমারদের বিরুদ্ধে তার ফুটওয়ার্ক দারুণ ছিল। সে মূলত দলকে আমাদের কাছে নিয়ে গেছিল। তার শতকটিও দুর্দান্ত ছিল।

‘একটু অবাক হলাম, আমার মনে হয় পিচে আজকে প্রাণ ছিল না। পুরাতন বলে কিছুটা স্পিন ছিল। আমি মনে করি, আমাদের বোলিং আক্রমণ আজ কঠিন লড়াই করেছে।’

‘তাইজুল দারুণ বল করেছে। সে ধারাবাহিকভাবে ভালো করার চেষ্টা করেছে। বাকি আক্রমণ গুলোও ভালো ছিল। একটা পর্যায়ে আমরা হয়তো একটু বেশি সৃজনশীল হতে পারতাম। হয়তো অফ-সাইডে একতরফা ফিল্ডার সেট করতে পারতাম এবং কিছুক্ষণের জন্য সেই চ্যানেলে চেষ্টা চালাতে পারতাম।

কিন্তু, আমরা পাশে বসে থাকলেও তখন আমরা বিষয়গুলো নিয়ন্ত্রণ করতে পারি না। তবে হ্যাঁ, এটি একটি কঠিন দিন ছিল। আইরিশরা একটি ভালো করেছে। তারা আজ বেরিয়ে এসেছে এবং তারা দেখিয়েছে যে, তারা কিছু দৃঢ়তা দেখাবে এবং তারা তা করেছে।’

Reneta

তৃতীয় দিনে মাত্র ৬ ওভার বল করেছিলেন সাকিব আল হাসান। অথচ গতকাল আয়ারল্যান্ডের ইনিংসের শুরুর দিকে ধস নামিয়েছিলেন তিনি। এদিন সাকিব আরও বেশি বোলিং করলে দলের জন্য ভালো হতে পারত বলে মনে করেন ডোনাল্ড।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে সাকিবের বল কম করার কারণ জানতে চাইলে ডোনাল্ড বলেছেন, ‘আমার বলতেই হবে, এই বিষয়ে আমার কোনো ধারণা নেই।’

‘তাকে দেখে তো ফিটই মনে হয়েছে। সে কয়েকবার বাইরে বের হয়েছে, বাথরুমের বিরতির জন্য। আমি ঠিক নিশ্চিত নই। সে হয়তো বাকিদের একটা সুযোগ দিতে চেয়েছে, কাজটা করার জন্য। আমি সত্যিই জানি না, সে আজকে বেশি বোলিং করেনি কেন। আজকে আমরা যখন দ্বিতীয় নতুন বল নিলাম, আমি মনে করেছিলাম এটি বড় ফ্যাক্টর হবে। সত্যি বলতে এটি গতকালের মতো অত স্পিন করেনি। আমার মনে হয়েছে, এটি নতুন বলের পিচ। আপনি এই উইকেটে থিতু হয়ে গেলে রান করতে পারবেন। আমি এই প্রশ্নটা সাকিবকেই করার জন্য রেখে গেলাম।’

সাকিব বোলিং করলে আরও ভালো হতো কি না- এমন প্রশ্নের উত্তরে ডোনাল্ড বলেছেন, ‘হ্যাঁ অবশ্যই!’

‘সে যেটা দারুণভাবে করে, এক প্রান্ত পুরো আটকে ফেলে। তার বল খেলা কঠিন। কারণ সে খুবই অভিজ্ঞ ক্রিকেটার। সে খুব স্মার্টলি গতির তারতম্য করে। যদিও সারা দিন তেমন টার্ন করেনি, তবে আমার মনে হয়েছে, সে হয়তো এক প্রান্ত নিয়ন্ত্রণ করতে পারত।’

Jui  Banner Campaign
ট্যাগ: আয়ারল্যান্ডটেস্টসিরিজডোনাল্ডবাংলাদেশমিরপুরলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সালমান-আনিসুলের মানবতাবিরোধী অপরাধ মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু আজ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

ভারতের বিপক্ষে বিশ্বকাপে খেলবে, আরও যা জানাল পাকিস্তান

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশ–যুক্তরাষ্ট্রের রেসিপ্রোক্যাল ট্রেড চুক্তি স্বাক্ষর, শুল্ক কমে ১৯ শতাংশ

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার

ফেব্রুয়ারি ১০, ২০২৬

জরিমানা হবে না বাংলাদেশের, মিলবে আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT