প্রথম দুই ম্যাচে একাদশের বাইরে ছিলেন আফিফ হোসেন। দল যেভাবে ব্যাটিং করেছে তৃতীয় ম্যাচেও তার ফেরার সম্ভাবনা ছিল ক্ষীণ। তাই বসিয়ে না রেখে ঢাকায় ফেরানো হয়েছে বাঁহাতি ব্যাটারকে। প্রস্তুত হবেন টি-টুয়েন্টি সিরিজের জন্য।
আফিফের সঙ্গে পেসার শরিফুল ইসলামকে বাইরে রেখে আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডের দল দিয়েছে বিসিবি। ছোট হয়ে দল এখন ১৪ সদস্যের।
সিরিজ শুরুর আগে চোটে পড়া জাকির হাসানের অপেক্ষা বাড়ছে। শেষ ম্যাচের দলেও ফিরতে পারেননি। তার জায়গায় দলে আসেন রনি তালুকদার।
২৩ মার্চ সিলেটে সিরিজ নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-আয়ারল্যান্ড। প্রথম ম্যাচে রেকর্ড ব্যবধানে জয়ী তামিম-সাকিবরা সোমবার দ্বিতীয় ম্যাচে সিরিজ জয়ের আশা জাগান। বৃষ্টির কারণে টাইগারদের সর্বোচ্চ রান সংগ্রহের ম্যাচটি পরিত্যক্ত হয়।
তৃতীয় ওয়ানডের বাংলাদেশ দল: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, ইবাদত হোসেন চৌধুরী, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, তৌহিদ হৃদয়, রনি তালুকদার, ইয়াসির আলি চৌধুরী।








