চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইরিশদের টপঅর্ডার ধসিয়ে দিলেন হাসান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১৬ অপরাহ্ন ২৩, মার্চ ২০২৩
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

দারুণ লাইন-লেন্থ বজায় রেখে বোলিং করে চলা হাসান মাহমুদের হাত ধরে বাংলাদেশ পেল প্রথম সাফল্য। আয়ারল্যান্ডের ডানহাতি ওপেনার স্টিফেন ডোহেনি অফস্টাম্পের বাইরের বল ব্যাটে লাগিয়ে উইকেটরক্ষক মুশফিকুর রহিমের গ্লাভসে সহজ ক্যাচ দেন। পরে একই ওভারে পল স্টার্লিং ও হ্যারি টেক্টরকে ফেরান টাইগার গতিতারকা।

২১ বলে একটি চারে ৮ রান করেন ডোহেনি। সাবধানী শুরুর পরও বিপদ এড়াতে পারেননি। ইনিংসের পঞ্চম ওভারেই ফিরতে হয় সাজঘরে। ১২ রানের মাথায় প্রথম উইকেট হারায় সফরকারীরা।

২২ রানের সময় ৭ রানে থাকা পল স্টার্লিংকে এলবিডব্লিউ করেন হাসান। তিন বল পর হ্যারি টেক্টরকে শূন্য রানে এলবি করেন এ তরুণ পেসার। ৫ ওভারে এক মেডেনে ১৬ রানে ৩ উইকেট তুলেছেন হাসান।

এ প্রতিবেদন লেখার সময় আয়ারল্যান্ডের সংগ্রহ ৯ ওভারে ৩ উইকেটে ২৩ রান। অধিনায়ক অ্যান্ডি ব্যালবির্নে ৬ ও লোর্কান টাকার ১ রানে ক্রিজে আছেন।

সিলেটে দিবা-রাত্রির তৃতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাটিং করতে নেমেছে আয়ারল্যান্ড। চোট কাটিয়ে বাংলাদেশ একাদশে ফিরেছেন মেহেদী হাসান মিরাজ। জায়গা হারিয়েছেন ইয়াসির আলি চৌধুরী।

প্রথম ম্যাচে রেকর্ড ব্যবধানে জয় পায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচটি ভেসে যায় বৃষ্টিতে। আজ জিতলেই সিরিজ নিশ্চিত করবে তামিম ইকবালের দল।

Jui  Banner Campaign
ট্যাগ: ডোহেনিলিড স্পোর্টসসিলেটহাসান
শেয়ারTweetPin

সর্বশেষ

অ্যাপস্টেইন ফাইলস: তোলপাড় তোলা ভিডিও-১

অ্যাপস্টেইন ফাইলস: তোলপাড় তোলা ভিডিও-১

ফেব্রুয়ারি ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্র্যাক ইউনিভার্সিটি ও ওয়ার্ল্ড ফেডারেশন অফ কনসালসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ফেব্রুয়ারি ২, ২০২৬

যাদের নিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপে নামবে শ্রীলঙ্কা

ফেব্রুয়ারি ২, ২০২৬
ছবি: সংগৃহীত

বাজারে আসছে জুলাই গ্রাফিতির নতুন ১০ টাকার নোট

ফেব্রুয়ারি ২, ২০২৬

নিজেকে শয়তান মনে করি না: জেফ্রি এপস্টেইন

ফেব্রুয়ারি ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT