চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ফিটনেসে আমরা ভারতের চেয়ে একটু দুর্বল’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২০ অপরাহ্ন ১১, জুলাই ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

ভারতকে হারানোর মোক্ষম সুযোগ হাতছাড়া করেছে বাংলাদেশ। মিরপুরে সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে জয়ের খুব কাছে গিয়ে স্বাগতিক মেয়েরা হেরেছে ৮ রানে। দলের সিনিয়র ক্রিকেটার নাহিদা আক্তার মনে করেন স্কিলে নয়, টিম টাইগ্রেসের ঘাটতি ফিটনেসে। রানিং বিটুইন দ্য উইকেটে দুর্বলতা স্পষ্ট হয়েছে বাংলাদেশের। ৯৬ রান তাড়া করতে ব্যর্থ হওয়ার কারণের মধ্যে এটিও একটি।

মিরপুরে সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টির পর সংবাদ সম্মেলনে নাহিদা বললেন, ‘আমাদের স্কিলে ঘাটতি আছে বলে মনে হয় না। আমরা যথেষ্ট অনুশীলন করছি। কোচ আমাদের নিয়ে যথেষ্ট কাজ করছেন। আমার মনে হয় আমাদের অভিজ্ঞতাটা আরেকটু কাজে লাগানো উচিত, আমাদের সিনিয়র ব্যাটার যারা আছেন, শীর্ষ পাঁচে ব্যাট করছেন, আমার মনে হয় এই জায়গায় আমাদের একটু ঘাটতি আছে। ব্যাটারদের আরেকটু দায়িত্বশীল হতে হবে। কেনো এমন হচ্ছে, ওদের চিন্তা করতে হবে। আমার কাছে মনে হয় পরের ম্যাচে তারা ঘুরে দাঁড়াতে চেষ্টা করবে।’

‘প্রথম ইনিংসের পর ড্রেসিংরুমে আলোচনা হয়েছে। কোচ-অধিনায়ক আগে বলেছিলেন, ১৪০-এর ভেতরে যেকোনো লক্ষ্য তাড়া করা সম্ভব। তখন কোচ আমাদের একটা কথাই বলেছেন, আমাদের যে ১৪০ টার্গেট আমরা একই ফ্লোতে এগোবো, ফ্লোটা আমরা স্লো করব না। ফিটনেসে আমরা ভারতের চেয়ে একটু দুর্বল। আমরা চেষ্টা করছি ফিটনেস নিয়ে উন্নতি করার। পরের সিরিজে আমরা ফিটনেস নিয়ে আরও কাজ করব।’

টপের পর টেলএন্ডারদের হতশ্রী ব্যাটিংয়ে ৯৬ রানও তাড়া করতে পারেনি বাংলাদেশ নারী দল। ৫ উইকেট হাতে রেখে জয় থেকে ৮ বলে ১০ রানের দূরত্বে ছিল বাংলাদেশ। দারুণ খেলতে থাকা নিগার সুলতানা জ্যোতি এগিয়ে এসে মারতে গিয়ে স্টাম্পড হন। বাংলাদেশের দিকে হেলে পড়া ম্যাচের মোড় ঘুরে যায় ওখানেই।

অধিনায়ক আউট হওয়ার পর শেষ ৭ বলে টিম টাইগ্রেস নিতে পারে কেবল ১ রান। শেষের চার ব্যাটারের কেউ রানের খাতা খুলতে পারেননি। ২০ ওভারে ৮৭ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ১ রানে শেষের ৫ উইকেট হারিয়ে হতাশায় ডোবে। জ্যোতি সর্বোচ্চ ৩৮ রান করেন। বাকি কেউ ছুঁতে পারেননি দুই অঙ্ক।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জ্যোতিটিম টাইগ্রেসনারী ক্রিকেটবাংলাদেশ নারী ক্রিকেট দলবাংলাদেশ-ভারতমিরপুরলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামে এখন পর্যন্ত ৪১ জনের মৃত্যু, রোববার সারাদেশে টিকা কর্মসূচি শুরু

এপ্রিল ১, ২০২৬

সংগীতশিল্পী ডালিয়া নওশীন আর নেই

এপ্রিল ১, ২০২৬

‘প্রিন্স’ নিয়ে খোলামেলা শাকিব

এপ্রিল ১, ২০২৬

যুদ্ধ শেষ করা বিষয়ে যে বার্তা ইরানের প্রেসিডেন্টের

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগ্রহীত

এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ বৃহস্পতিবার

এপ্রিল ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT