চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লক্ষ্য কমে আসা লড়াইয়ে বৃষ্টি আইনে ভারতের কাছে হেরেছে বাংলাদেশ

ছেলেদের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৩ অপরাহ্ন ১৭, জানুয়ারি ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

ছেলেদের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ভালো শুরু করেছিল বাংলাদেশ। আল ফাহাদের আগুনঝরা বোলিংয়ে ৫ উইকেটের পর ব্যাটিংটাও ভালো শুরু করেছিল যুবা টাইগারেরা। তবে মাঝে বাধ সাধে বৃষ্টি, আজিজুল হাকিম তামিমের দল সহজ সমীকরণ থেকে রানের চাঁপায় পড়ে। নিজেদের কাজটা ঠিকঠাক করতে না পারায় বৃষ্টি আইনে ভারতের কাছে হেরেছে ১৮ রানে।

কুইন্স স্পোর্টস ক্লাব বুলাওয়েতে টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক জাওয়াদ আবরার। আগে ব্যাট করা আয়ুস মাহাত্রের ভারত ৪৮.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৩৮ রান তোলে। জবাব দিতে নেমে ২৮.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৪৬ রানে আটকে যায় বাংলাদেশ। ১৮ রানের জয় তোলে ভারত।

আগে ব্যাট করা ভারতের ওপেনিং জুটিতে খুব একটা সুবিধা করতে পারেনি ভারত। দলটির অধিনায়ক মাহাত্রে মাত্র ৬ রান করে আল ফাহাদের বলে আউট হয়ে সাজঘরে ফেরেন। বেশ খানিকটা ভুগিয়েছে অপর ওপেনার বৈভব সূর্যবশংশী। ৬৭ বলে ৭২ রান করে আউট হন তিনি।

ভারতের পক্ষে সর্বোচ্চ ৮০ রানের ইনিংসটি খেলেছেন অভিজ্ঞান কুণ্ডু। তিনি ১১২ বলে চারটি ৪ ও দুটি ছক্কার মাধ্যমে এ রান করেন। তৃতীয় সর্বোচ্চ ২৮ রান আসে কানিসক চৌহানের থেকে। শেষ ব্যাটার হিসেবে দিপেশ দেবেন্দ্র ১১ রান করেন। এছাড়া ভারতের আর কোনো ব্যাটার বাংলাদেশের বোলিংতোপে দুই অঙ্ক ছুঁতে পারেনি।

বাংলাদেশের পেসার আল ফাহাদ সর্বোচ্চ ৪টি উইকেট নিয়েছেন। এছাড়া ২টি করে উইকেট নিয়েছেন ইকবাল হোসেন ইমন ও আজিজুল হাকিম তামিম। একটি উইকেট পেয়েছেন শেখ পারভেজ জীবন।

জবাব দিতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। প্রথম ওভারেই ভারপ্রাপ্ত অধিনায়ক আবরার জাওয়াদ ৫ রান করে সাজঘরে ফিরে যান। দলের হাল ধরেন রিফাত বেগ ও নিয়মিত অধিনায়ক আজিজুল হাকিম তামিম। তাদের থেকে আসে ৫৬ রানের জুটি। এ জুটির পর রিফাত ৩৭ বলে ৩৭ রান করে সাজঘরে ফিরে যান।

Reneta

অধিনায়ক তামিম এরপর কালাম সিদ্দিকি এলিনের সাথে জুটি গড়েন। ম্যাচের ১৭.২ ওভারের সময় বৃষ্টি নামে, বাংলাদেশের রান তখন ২ উইকেটে ৯০। বৃষ্টি থামার পর ম্যাচের আকার ছোট হয়ে আসে, বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ২৯ ওভারে ১৬৫ রান। অর্থাৎ বাংলাদেশের ৩.৪ ওভার কমার সাথে সাথে রানের সংখ্যা বা লক্ষ্য বেড়ে যায় ১৭টি।

তামিম এরপর নিজের ফিফটি তুলে নেন। ৫১ রান করে আউট হওয়ার পর এলিন ১৫ করে আউট হন। পরে রানের চাপায় অন্য ব্যাটাররা আসা-যাওয়ার মাঝে ছিল। শেখ পারভেজ জীবন ৭, সামিউন বশির ২, ফরিদ হাসান ১ রান করে আউট হন। রিজান হোসেন ১৫ রান করে কিছুটা প্রতিরোধ গড়েছিলেন, তবে দলকে কাঙ্খিত জয়ের দিকে নিতে পারেননি।

ভারতের বিহান মালহোত্রা ৪ ওভারে ১২ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন। খিলান প্যাটেল নিয়েছেন ২টি উইকেট এবং দিপেশ ও চৌহান একটি করে উইকেট নিয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ‘সূর্যবংশী’আবরারআয়ুসতামিমফাহাদবাংলাদেশভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মৃ/ত্যুর গুজব উড়িয়ে কফি হাতে নেতানিয়াহু

মার্চ ১৬, ২০২৬

লটারি বাদ দিয়ে পরীক্ষা প্রসঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলন

মার্চ ১৬, ২০২৬

বিসিবি নির্বাচনে অনিয়ম তদন্তে গঠিত কমিটি নিয়ে এনএসসির গেজেট: উদ্বেগ জানাল বিসিবি

মার্চ ১৬, ২০২৬

৬ ক্যাটাগরিতে অস্কার জিতলো ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার

মার্চ ১৬, ২০২৬

টিআরপিতে অপ্রতিরোধ্য চ্যানেল আই

মার্চ ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT