বিশ্বের বিভিন্ন দেশে সর্বোচ্চ মানবাধিকার রক্ষা, শান্তি স্থাপন ও স্থানীয়দের সঙ্গে ভালোবাসা দিয়ে মিশে যাওয়ার অসামান্য ক্ষমতা থাকার কারণে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে সব সময়ই গুরুত্বপূর্ণ অবস্থানে থাকে বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও পুলিশ। জাতিসংঘ মিশনে কাজ করা সাবেক সেনা কর্মকর্তারা বলছেন, পেশাদারিত্ব আর মূল্যবোধের কারণেই সব সময় এগিয়ে থাকে বাংলাদেশ।







