চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনূর্ধ্ব-১৫ ছেলেদের কাছে ৪৯ রানে অলআউট জ্যোতির দল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২৪ অপরাহ্ন ২৪, আগস্ট ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
অনূর্ধ্ব-১৫ বনাম বাংলাদেশ মহিলা লাল দল

অনূর্ধ্ব-১৫ বনাম বাংলাদেশ মহিলা লাল দল

মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ শুরুর আগে ভালো যাচ্ছে না টাইগ্রেস দলের প্রস্তুতি। বিশ্বমঞ্চে যাওয়ার আগে প্রস্তুতির জন্য অনূর্ধ্ব-১৫ ছেলেদের দল এবং নারী ক্রিকেটারদের মধ্য থেকে দুটি দল বানিয়ে ওমেন্স চ্যালেঞ্জ কাপ আয়োজন করেছে বিসিবি। প্রস্তুতি ম্যাচে অনূর্ধ্ব-১৫ ছেলেদের কাছে ৪৯ রানে অলআউট হয়ে গেছে নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ নারী লাল দল।

বিকেএসপির তিননম্বর মাঠে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন জাতীয় দল অধিনায়ক জ্যোতি। ২০.৪ ওভারে মাত্র ৪৯ রানে সব উইকেট হারায় তার লাল দল। জবাবে ১১.৫ ওভারে ২ উইকেট হারিয়ে ৫১ রান করে লক্ষ্যে পৌঁছে যায় যুবা দলটি।

প্রথমে ব্যাট করতে নেমে ৩৮ রানে ৫ উইকেট হারায় জ্যোতির দল। ১৮তম ওভারে ৪১ রানে ৫ উইকেট হারিয়ে পানি পান বিরতি আসে। বিরতি থেকে ফিরে দুই ওভারে ৮ রান তুলতে বাকি উইকেট হারিয়ে বসে দলটি। সারমিন সুলতানা একমাত্র ব্যাটার দুঅঙ্কের ঘরে পোঁছা। ২২ বলে ৩ চারে ১৮ করেন তিনি।

যুবা ছেলেদের হয়ে আলিমুল ইসলাম আদিব ও সুলাইমান ইসলাম ৩টি করে উইকেট নেন। অমিত কুমার দুটি এবং মাহিন হোসেন আলিফ একটি উইকেট নেন।

জবাবে ওপেনিং জুটিতে ৫৭ বলে ৪৪ রান তোলেন আব্দুর রহমান ইরফান এবং খেয়াল রয় ওম। দলীয় ৪৪ রানে ১৬ করে আউট হন ওম এবং ৪৫ রানে মোহাম্মদ ফাইয়াজ খান ফাহিম কোন রান না করে আউট হলে দলকে জয়ের বন্দরে নিয়ে অপরাজিত থাকেন ইরফান, ৩৫ বলে ২৯ রান করেন।

ফুয়ারা বেগম তুল নেন দুটি উইকেট।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অনূর্ধ্ব-১৫জ্যোতিবাংলাদেশ নারী লাল দলবিকেএসপিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT