চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোন পরাশক্তির প্রেসক্রিপশনে বাংলাদেশের নির্বাচন হবে না: নানক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১২ অপরাহ্ন ২২, জুলাই ২০২৩
রাজনীতি
A A

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, কোন আন্তর্জাতিক পরাশক্তির চাপে অথবা কারও কোন প্রেসক্রিপশনে বাংলাদেশের নির্বাচন হবে না। আজকের বাংলাদেশকে কোন মোড়ল দেশ চোখ রাঙানি দেওয়ার সাহস করে না। বাংলাদেশে সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে এবং শেখ হাসিনার সরকার তার রুটিন দায়িত্ব পালন করবেন।

শনিবার ২২ জুলাই বিকেলে রাজধানীর মোহাম্মদপুরের সূচনা কমিউনিটি সেন্টারে শৈশব মেলা মেধা বিকাশ বৃত্তি প্রদান-২০২২, শৈশব মেলা আন্তঃস্কুল ২১ শে ফেব্রুয়ারি চিত্রাঙ্কন প্রতিযোগিতা-২০২২ এবং ফলাফল প্রকাশ ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নানক বলেন, আজকের বাংলাদেশকে এক অস্থিরতা সৃষ্টি করে অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়ার চেষ্টা চলছে। তার বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার ও ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের স্বপ্ন যারা ধ্বংস করে দিতে চায় তাদের সম্পর্কে সচেতন থাকতে হবে।

জাতীয় নির্বাচন ডিসেম্বরের শেষ সপ্তাহে অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে। সেই নির্বাচনে জনগণ অংশগ্রহণ করবে এবং জনগণ তাদের রায় দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করবে। সেই নির্বাচনে জনগণ নিশ্চয়ই আমাদের নেত্রী শেখ হাসিনাকে আবারও রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিবেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের উদ্দেশ্যে প্রশ্ন রেখে নানক বলেন, এই যে পদযাত্রা করেন, ঘনঘন সমাবেশ করেন আর হুমকি-ধামকি দিচ্ছেন। আপনার কাছে প্রশ্ন- আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে থেকে বিশাল বিত্ত-বৈভবের বিলাসী জীবন যাপন কীভাবে করে। এত অর্থ কোথা থেকে আসে? কি কাজ করে? এই যে আপনাদের পদযাত্রা, এত সমাবেশ ও বিভাগীয় মিটিং করেন সেই টাকার উৎস কোথায়? দেশের মানুষ জানতে চায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি গোলাম কিবরিয়া অপু।বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাউন্সিলর শেখ মোহাম্মদ খোকন, সলিমুল্লা সলু, আসিফ আহমেদসহ অনেকে।

Jui  Banner Campaign
ট্যাগ: জাহাঙ্গীর কবির নানকমির্জা ফখরুল ইসলাম আলমগীরমোহাম্মদপুর
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিএনপির ইশতেহারে গুরুত্ব পাচ্ছে যেসব বিষয়

ফেব্রুয়ারি ৬, ২০২৬

পুলিশের সঙ্গে সংঘর্ষে ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ইশতেহারে শিক্ষা: উচ্চাকাঙ্ক্ষী রূপরেখা, বাস্তবতার পরীক্ষা

ফেব্রুয়ারি ৬, ২০২৬

ফাইনালে বিধ্বংসী ১৭৫ রানে সূর্যবংশীর তিন রেকর্ড

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ইশতেহারে কৃষি ও সুনীল অর্থনীতি

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT