পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথমটিতে বড় ব্যবধানে জিতে এগিয়ে আছে বাংলাদেশ। সুযোগ এসেছে ১১ বছর পর পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের। ২০১৫ সালে তাদের ৩-০তে ‘হোয়াইটওয়াশ’ করেছিল লাল-সবুজের দল। শুক্রবার নেমেছে সিরিজের দ্বিতীয় ম্যাচে।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে পাকিস্তানকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ।
বাংলাদেশের বিপক্ষে এপর্যন্ত ৪০টি ওয়ানডে খেলেছে পাকিস্তান। বাংলাদেশের জয় ৬টিতে, পাকিস্তান জিতেছে ৩৪ ম্যাচে।
২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাবে ওয়ানডে র্যাঙ্কিংয়ের সেরা ৮ দল। স্বাগতিক সাউথ আফ্রিকা র্যাঙ্কিংয়ে সেরা আটের মধ্যে থাকলে সরাসরি সুযোগ পাবে সেরা ৯ দল। সেক্ষেত্রে বাংলাদেশকে অন্তত সেরা ৯-এর মধ্যে থাকতে হবে নির্দিষ্ট সময়েরের মধ্যে। বর্তমানে র্যাঙ্কিংয়ে দশে আছে টাইগার দল।
বাংলাদেশ একাদশ
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাওহীদ হৃদয়, আফিফ হোসেন ধ্রুব, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও নাহিদ রানা।


